© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজস্থানে বাস উল্টে ১২ জনের প্রাণহানি

শেয়ার করুন:
রাজস্থানে বাস উল্টে ১২ জনের প্রাণহানি
international-desk
০৮:১৪ পিএম | ২৩ নভেম্বর, ২০১৯

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে একটি বাস সড়ক ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে গেলে কমপক্ষে ১২ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন।

শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে রাজ্যের নাগাউড় জেলার কুচামান নগরীর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক শিশু ও পাঁচ নারী রয়েছে।

প্রদেশের নাগাউড় জেলার ডেপুটি পুলিশ সুপারিনটেনডেন্ট এন আর চৌধুরী বলেন, মহারাষ্ট্র রাজ্যের লাটুর জেলার কিছু ভ্রমণকারী বাসে করে উত্তরাঞ্চলীয় হরিয়ানা রাজ্যের হিসার জেলার একটি তীর্থ স্থান দেখতে যাচ্ছিল। নাগাউড় জেলার কৃষ্ণগড়-হনুমানগড় মহাসড়কে বাসটি সড়ক ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

তিনি জানান, আহতদের মধ্যে চারজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি রাখা হলেও মারাত্মকভাবে আহত অপর ছয়জনকে রাজ্যের রাজধানী জয়পুরের একটি বিশেষ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন