© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে প্রলোভন দেখিয়ে শিশুকে অপহরণ, লাকসামে উদ্ধার

শেয়ার করুন:
চট্টগ্রামে  প্রলোভন দেখিয়ে শিশুকে অপহরণ, লাকসামে উদ্ধার
own-reporter-chattogram
০৭:৫৩ পিএম | ২৪ নভেম্বর, ২০১৯

চট্টগ্রাম থেকে প্রলোভন দেখিয়ে এক শিশুকে অপহরণ করার পর কুমিল্লার লাকসাম থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম থেকে প্রলোভন দেখিয়ে এক শিশুকে অপহরণ করার পর কুমিল্লার লাকসাম থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার লাকসাম উপজেলার ঘাটার নোয়াগা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে শনিবার সকালে চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার বিশ্ব কলোনি থেকে শিশুটিকে অপহরণ করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- মো. রায়হান (৩২) ও তার স্ত্রী সুমি আক্তার (২৮)। তারা লাকসামের বাসিন্দা। তবে বাস করেন চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান এলাকায়।

আকবর শাহ থানার ওসি মোস্তাফিজুর বলেন, পূর্ব পরিচয়ের সূত্রে রায়হান শনিবার ওই শিশুর বাসায় যায়। পরে মাঠে খেলার সময় রায়হান প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিয়ে লাকসাম চলে যায়। সেখান থেকে তার মাকে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না পেলে শিশুকে হত্যা করার হুমকিও দেয় রায়হান।

এ ঘটনায় শনিবার শিশুটির মা থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু করে আকবর শাহ থানা পুলিশ। অভিযানের অংশ হিসাবে রাতেই লাকসামে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয় এবং রায়হান ও তার স্ত্রী সুমিকে গ্রেপ্তার করা হয়। পরে সকালে তাদেরকে চট্টগ্রামে নিয়ে আসা হয়।

ওসি বলেন, রায়হানের বিরুদ্ধে লাকসাম থানায় অস্ত্র, চুরি, ডাকাতিসহ কয়েকটি মামলা আছে। চট্টগ্রাম নগরীতে সে সিএনজি অটোরিকশা চালায়।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন