© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ড. ইউনূস বাচ্চাদের বাচ্চা শাপলা উপহার দিলেন: মো. তারেক রহমান

শেয়ার করুন:
ড. ইউনূস বাচ্চাদের বাচ্চা শাপলা উপহার দিলেন: মো. তারেক রহমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪২ পিএম | ৩০ অক্টোবর, ২০২৫
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস বাচ্চাদের বাচ্চা শাপলা উপহার দিয়েছেন বলে মন্তব্য করেছেন আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।

বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। মো. তারেক রহমান তার পোস্টে বলেন, ‘ডক্টর ইউনূস বাচ্চাদের বাচ্চা শাপলা উপহার দিলেন।’

প্রসঙ্গত, নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে প্রতীক তালিকায় শাপলা কলি যুক্ত করা হয়েছে।

দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক দাবি করে আসছিল। তবে ইসির তালিকায় শাপলা না থাকায় ইসির পক্ষ থেকে বলা হয়, এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই।
তবে আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তালিকায় ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৯৭২-এর সংবিধানের অনুচ্ছেদ ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর নিম্নরূপ অধিকতর সংশোধন করা হলো।

এতে আরো বলা হয়, ‘উপরিউক্ত বিধিমালার বিধি ৯-এর উপ-বিধি (১)-এর পরিবর্তে নিম্নরূপ উপবিধি (১) প্রতিস্থাপিত হবে। এই বিধির অন্যান্য বিধান সাপেক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুচ্ছেদ ২০-এর দফার অধীন স্থগিতকৃত প্রতীক ব্যতীত নিম্নবর্ণিত প্রতীকগুলো হইতে প্রাপ্যতা সাপেক্ষে যেকোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে।’

কেএন/টিকে

মন্তব্য করুন