© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সচিবালয়ে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার

শেয়ার করুন:
সচিবালয়ে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২১ পিএম | ৩০ অক্টোবর, ২০২৫
বাংলাদেশ সচিবালয়ে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করতে যাচ্ছে সরকার। এজন্য আগামী রবিবার (২ নভেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। এ সভায় সভাপতিত্ব করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম। এ সভায় সচিবালয়ে অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হবে।
 
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

সভায় উপস্থিত থাকবেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিনিধি ছাড়াও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি, বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (নিরাপত্তা), ইডেন ভবন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী (সিভিল), নির্বাহী প্রকৌশলী গণপূর্ত ই/এম বিভাগ-৪।

কেএন/টিকে

মন্তব্য করুন