© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সহ-শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে হবে : এ্যানি

শেয়ার করুন:
সহ-শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে হবে : এ্যানি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৯ পিএম | ৩০ অক্টোবর, ২০২৫

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সহ-শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে হবে। সন্তানদের ক্ষেত্রে অভিভাবকদের খুব পজিটিভ চিন্তা করতে হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) লক্ষ্মীপুর টাউন পাঠাগারে বই পাঠ ও সাহিত্য বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, এ প্রজন্মের জন্য বই পড়া, কুইজ প্রতিযোগিতা, খেলাধুলাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্পৃক্ত থাকা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলেই তরুণ প্রজন্ম নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে।

লক্ষ্মীপুর টাউন লাইব্রেরির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন পাঠানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন হেলাল উদ্দিন মাহমুদ, হারুনুর রশিদ বাবলু, সাইফুল ইসলাম তপন, হারুনুর রশিদ।

প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন গিয়াস উদ্দিন ও কার্তিক সেনগুপ্ত।

প্রতিযোগিতায় জেলার তিনটি কলেজসহ মোট ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

টিজে/টিএ 




মন্তব্য করুন