ডাকসু নেতাদের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে ডাকসু ভবনে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়সভায় ডাকসুর পক্ষে উপস্থিত ছিলেন ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খান, আন্তর্জাতিক সম্পাদক জসীমউদ্দিন খান, কমনরুম রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, আইন ও মানবাধিকার সম্পাদক মো. জাকারিয়া, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মাজহারুল ইসলাম, বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দার, সমাজকল্যাণ সম্পাদক এবি জুবায়ের, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বি, কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া, আনাস ইবনে মুনির, রায়হান উদ্দীন ও হেমা চাকমা।

অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলে রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে ছিলেন ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) সেবাস্তিয়ান রিগার ব্রাউন এবং দূতাবাসের প্রেস উপদেষ্টা তৌহিদ ফিরোজ। মতবিনিময়কালে উভয় পক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরো বৃদ্ধি করার বিষয়ে আলোচনা করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উদ্যোগে আগামীতে বাস্তবায়নের লক্ষ্যে বেশকিছু কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।

আলোচনার বিষয়গুলো ছিল এক. ইউরোপীয় ইউনিয়নের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার্থী বিনিময় কর্মসূচি (Exchange programs) চালু করা।  দুই. গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ডাকসু এবং এর অনুমোদিত যুব প্ল্যাটফর্মগুলোর সহযোগিতায় আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা।
 
তিন. যৌথ গবেষণা সহযোগিতা কর্মসূচি প্রতিষ্ঠা করা এবং বিজ্ঞান ও সমাজ বিষয়কে কেন্দ্র করে একটি ঢাবি-ইইউ উদ্ভাবন সম্মেলন (Innovation Summit) আয়োজন করা। সভায় উভয় পক্ষই এই ধরনের সহযোগিতার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টিতে আগ্রহ প্রকাশ করে। এর আগে রাষ্ট্রদূত ও তাঁর প্রতিনিধিদল ডাকসু ভবনে পৌঁছালে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ তাঁদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় ছাত্র-জনতার অংশগ্রহণে জুলাই বিপ্লব পরবর্তী রাজনীতিতে তরুণদের প্রত্যাশা ও অংশগ্রহণ, জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার বিচার এবং জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক পরিস্থিতির বিষয়েও তারা আলোচনা করেন। মতবিনিময় শেষে ডাকসু ভবনে প্রতিষ্ঠিত জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
শেষ মুহূর্তে এমবাপের গোলে স্বস্তির জয় রিয়াল মাদ্রিদের Feb 01, 2026
img
দেশের বাজারে কমল স্বর্ণের দাম Feb 01, 2026
ট্রাম্পের বিতর্কিত পদক্ষেপে ঝুঁকিতে ইউক্রেন শান্তি আলোচনা Feb 01, 2026
img
হাসপাতাল চত্বরে ভক্তদের ভিড়ের মাঝে রামচরণ! Feb 01, 2026
img
‘বিফ স্টেক’ বিতর্কে ক্ষোভ প্রকাশ অভিনেত্রী সৌমিতৃষার Feb 01, 2026
img
প্রকাশ পেল নেপালে শুটিং হওয়া সেই গান Feb 01, 2026
img
প্রধান ২ সিনেমায় কি তবে দেবের নায়িকা হিসেবে দেখা যাবে সৌমিতৃষাকে? মুখ খুললেন প্রযোজক Feb 01, 2026
img
জান্নাতের টিকিট বিক্রি না করতে পেরে এখন বিকাশ ও এনআইডি নিচ্ছে জামায়াত: কামরুল হুদা Feb 01, 2026
img
১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা : ১১ দলীয় জোট Feb 01, 2026
img
একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার! বিতর্ক বাঁধতেই কী জবাব অভিনেত্রীর? Feb 01, 2026
img
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল Feb 01, 2026
img
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে ক্যাডার হওয়া কামাল হোসেন বরখাস্ত Feb 01, 2026
img
ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান Feb 01, 2026
img
মেয়র জাহাঙ্গীরের লুঙ্গির তলার লোককেও মনোনয়ন দিতে হয়, আফসোস লাগে: রুমিন ফারহানা Feb 01, 2026
img
পাকিস্তান সফরে হোয়াইটওয়াশ হয়ে অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ড Feb 01, 2026
img
‘অ্যাফ্রোবিটের জনক’ ফেলা কুটি, প্রথম আফ্রিকান হিসেবে পাচ্ছেন গ্র্যামির আজীবন সম্মাননা Feb 01, 2026
img
সালমানের লুক নিয়ে হাসাহাসি, জবাব দিলেন নায়ক Feb 01, 2026
img
শেষ রেসের জন্য প্রস্তুত ভিন ডিজেল! Feb 01, 2026