ডিএসইতে বড় উত্থান, লেনদেন প্রায় ৪৭৬ কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বড় ধরনের উত্থান দেখা গেছে। ডিএসইতে ১ লাখ ৬০ হাজার ৩৫৭টি ট্রেডের মাধ্যমে মোট ১৪ কোটি ৮৫ লাখ ৩৮ হাজার ১৯৬টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এতে দিনের মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪৭৬ কোটি ১০ লাখ ২৭ হাজার ১৬৭ টাকা। মোট ৩৯৪টি সিকিউরিটিজের লেনদেনের মধ্যে ২৪১টির দরবৃদ্ধি, ৮১টির দরপতন এবং ৭২টির দর অপরিবর্তিত রয়েছে।

আজ ডিএসই সূচকের মধ্যে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ২৯.৮২ পয়েন্ট বেড়ে ৫১২২.২২ পয়েন্টে দাঁড়ায়। ডিএস-৩০ সূচক ৫.০০ পয়েন্ট বেড়ে ১৯৮৭.৭৬ পয়েন্ট এবং শরীয়াহ সূচক (ডিএসইএস) ৭.৮৬ পয়েন্ট বেড়ে ১০৮২.৬৩ পয়েন্টে উন্নীত হয়। 

লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স পিপি, আনোয়ার গ্যালভানাইজিং, সামিট অ্যালায়েন্স পোর্ট, সী পার্ল বিচ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার, তৌফিকা ফুডস এবং রবি আজিয়াটা। দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হলো- তমিজ উদ্দীন টেক্সটাইল, এস. আলম কোল্ড রোল্ড, ফনিক্স ইন্স্যুরেন্স, আনোয়ার গ্যালভানাইজিং, গোল্ডেন সন, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, ফু-ওয়াং ফুডস, শাইনপুকুর সিরামিক, এনার্জিপ্যাক পাওয়ার এবং দেশ জেনারেল ইন্স্যুরেন্স।

দর পতনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ওরিয়ন ইনফিউশন, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, রিং সাইন টেক্সটাইল, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ১, বিডি ফাইন্যান্স, ডোমিনেজ স্টিল, আজিজ পাইপ এবং নিউলাইন ক্লোথিং। আজ ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়ায় ৬৯, ৯৫, ৪৭০ কোটি ১১ লাখ ৬৯ হাজার ১৩৯ টাকা।

বাজারের ক্যাটাগরি অনুযায়ী দেখা যায়, এ-ক্যাটাগরির ২১৬টি কোম্পানির মধ্যে ১৩২টির দর বেড়েছে, ৪৭টির কমেছে এবং ৩৭টির দর অপরিবর্তিত ছিল। বি-ক্যাটাগরির ৭৯টির মধ্যে ৫৭টির মূল্যবৃদ্ধি পায়। জেড ক্যাটাগরির ৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৫২টির দর বাড়ে। এন-ক্যাটাগরির কোনো সিকিউরিটিজের লেনদেন হয়নি আজ। 

মিউচুয়াল ফান্ডের ৩৫টির মধ্যে ১১টি ইউনিটের দর বৃদ্ধি পেয়েছে এবং ৭টি কমেছে। করপোরেট বন্ডের তিনটির মধ্যে একটির দর বেড়েছে এবং একটির কমেছে। সরকারি সিকিউরিটিজের দুটির মধ্যে একটির দর বৃদ্ধি ও অপরটির দর হ্রাস পেয়েছে।  

এদিন ডিএসইর মোট বাজারমূল্য দাঁড়ায় ৬,৯৯, ৫৪৭ কোটি ১১ লাখ ৬৯ হাজার ১৩৯ টাকা। এর মধ্যে ইক্যুইটির বাজারমূল্য ছিল ৩, ৪০, ৭৮৪ কোটি ৬ লাখ ৮৩ হাজার ৬১৪ টাকা এবং ঋণপত্র বাজারমূল্য দাঁড়ায় ৩, ৫৬, ২০৫ কোটি ২৩ লাখ ৯০ হাজার ৬৪৮ টাকা। মিউচুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ২ হাজার ৫৫৭ কোটি ৮০ লাখ ৯৪ হাজার ৮৭৬ টাকা।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আমরা ন্যায়বিচার কায়েম করার পক্ষে : জামায়াত আমির Feb 07, 2026
img

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান

জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারেন Feb 07, 2026
img
স্মার্টফোনহীন সেই সময়ে সালমানের পার্টি কাণ্ড, ভাইরাল স্মৃতি Feb 07, 2026
img
মালিঙ্গার চোটে ভাগ্য বদলালো মাদুশানের Feb 07, 2026
img
অনুরাগীদের ভিড়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখে শাহিদ কাপুর, মাঝপথেই মঞ্চ ছাড়লেন অভিনেতা Feb 07, 2026
img
কেন উটের জন্য পাসপোর্ট চালু করেছে সৌদি? Feb 07, 2026
img
রাতের অন্ধকারে জিয়াগঞ্জে ‘বেআইনি’ কাজ অরিজিৎ-আমিরের! বিতর্ক তুঙ্গে Feb 07, 2026
img
এপস্টেইনের সাবেক প্রেমিকার মেইল ফাঁস, কী লিখেছিলেন ট্রাম্পের স্ত্রী? Feb 07, 2026
img
সালমানের বান্ধবীর সঙ্গে অরিজিতের নতুন গান, দ্বন্দ্বের অবসান নিয়ে গুঞ্জন Feb 07, 2026
img
কেউ প্রবাসে গিয়ে মারা গেলে পরিবারের দায়িত্ব নেবে রাষ্ট্র: জামায়াত আমির Feb 07, 2026
img

কারা অধিদপ্তর

মাথা ঘুরে পড়ে যান বাথরুমে, হাসপাতালে প্রাণ গেল রমেশ চন্দ্র সেনের Feb 07, 2026
img
মহিউদ্দিন রনিকে কেবিনে স্থানান্তর Feb 07, 2026
img
মৃত্যুর ৭ বছর পর প্রকাশ হচ্ছে সুবীর নন্দীর নতুন গান Feb 07, 2026
img
জাবেরের গুলিবিদ্ধের খবর ছড়ানো ক্লিকবেইট সাংবাদিকতার ফল: প্রেস সচিব Feb 07, 2026
img
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জমজমাট ওটিটি, আসছে বহুভাষার নতুন সিনেমা ও সিরিজ Feb 07, 2026
img
জাতিসংঘের বকেয়া মেটাতে শীঘ্রই প্রথম কিস্তি দেবে যুক্তরাষ্ট্র Feb 07, 2026
img
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান Feb 07, 2026
img
ভোটকেন্দ্র দখলের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: ছাত্রশিবির সভাপতি সাদ্দাম Feb 07, 2026
img
গুগল কী সত্যিই আপনার কথা রেকর্ড করছে? Feb 07, 2026
img
বিশ্বকাপের আনন্দ থেকে বাংলাদেশকে পরিকল্পিতভাবে দূরে রাখা হলো : জামায়াত আমির Feb 07, 2026