ইরানের চাবাহার বন্দরে মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পেল ভারত

ইরানের চাবাহার বন্দরে আগামী ছয় মাসের জন্য ভারতকে নিষেধাজ্ঞা থেকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

ইরানের দক্ষিণ উপকূলে সিস্তাত-বালুচিস্তান অঞ্চলে অবস্থিত চাবাহার বন্দর ভারত আর ইরান যৌথভাবে গড়ে তুলছে। আফগানিস্তান ও মধ্য এশিয়ার সঙ্গে পণ্য আমদানি- রফতানির জন্য ইরানের এই বন্দর ভারতের কাছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চাবাহার বন্দর পরিচালনার জন্য ২০২৪ সালের ১৩ মে ১০ বছর মেয়াদী একটি চুক্তি সই করে ভারত। দেশটি ওই বন্দরের মাধ্যমে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্য বাড়ানোর পরিকল্পনা করেছিল।

সম্প্রতি তালেবান-শাসিত আফগানিস্তানের সাথে সম্পর্ক জোরদার করেছে নয়াদিল্লি। এমনকি ২০২১ সালের চলতি মাসে কাবুলে দূতাবাস পুনরায় চালু করেছে দেশটি। আফগানিস্তানের জনগণের জন্য ভারতের মানবিক সহায়তা পাঠানোর ক্ষেত্রেও এই বন্দরটির কৌশলগত গুরুত্ব অনেক।

ভারতের সাথে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সম্প্রতি এই ঘোষণা দেয়ার পর নয়াদিল্লির জন্য ছাড়ের পদক্ষেপ নেয়া হলো।

গত সপ্তাহে রাশিয়ার বৃহত্তম দুই তেল কোম্পানি রোজনেফ্ট ও লুকঅয়েলের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপের পর ভারতীয় কোম্পানিগুলো রুশ তেল আমদানি কমিয়ে দিচ্ছে।

বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমি নিশ্চিত করছি যে চাবাহার বন্দর পরিচালনার ক্ষেত্রে আমাদের ছয় মাসের জন্য ছাড় দেয়া হয়েছে। তিনি আরও বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে ভারত আলোচনা চালিয়ে যাচ্ছে।

২০১৮ সালে ইরানের চাহবার বন্দরে ভারতীয় কোম্পানিগুলোকে কার্যক্রম পরিচালনায় ‘বিরল’ ছাড় দিয়েছিল যুক্তরাষ্ট্র। যদিও ওই সময় ইরানের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিনিরা।

নাম প্রকাশ না করার শর্তে একজন ভারতীয় কর্মকর্তা বলেছেন, বুধবার থেকে মার্কিন নিষেধাজ্ঞা ছাড় কার্যকর হয়েছে।

চাবাহার বন্দরের শহিদ বেহেশতি টার্মিনাল বর্তমানে ভারত পরিচালনা করছে। প্রতিবেশী আফগানিস্তানের জন্যও এই বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কারণ এটি দেশটিকে পাকিস্তান ছাড়াই সরাসরি আরব সাগর এবং বৈশ্বিক বাজারের সঙ্গে যুক্ত করেছে।

এমআর 


Share this news on:

সর্বশেষ

img
ভোটে ১৬ হাজার বিএনসিসি নিয়োগে আপত্তি বিএনপির Feb 02, 2026
img
যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয় : তারেক রহমান Feb 02, 2026
img
নারীকে ব্ল্যাকমেইল, আবারও গ্রেপ্তার হতে পারে নোবেল Feb 02, 2026
img
অতীতেও পারেনি এবং ভবিষ্যতেও কেউ জাতীয় পার্টির কবর রচনা করতে পারবে না: জিএম কাদের Feb 02, 2026
img
ক্ষমতায় গেলে নারীদের মাথায় তুলে রাখবো: জামায়াত আমির Feb 02, 2026
img
মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া উচিত হয়নি: শশী থারুর Feb 02, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্ষতি ৬ হাজার ১৫০ কোটি টাকা Feb 02, 2026
img
আইডি হ্যাকের মিথ্যা কথা বলে ধর্মকে ব্যবহার করে একটি দল : তারেক রহমান Feb 02, 2026
img
ভারতের বিপক্ষে ফাইনালও কি বর্জন করবে পাকিস্তান? প্রশ্ন পিটারসেনের Feb 02, 2026
img
একই অভিযোগে বিএনপির ২৮ নেতাকর্মী বহিষ্কার Feb 02, 2026
img
প্রায় নগ্ন পোশাকে গ্র্যামির রেড কার্পেটে গায়িকা চ্যাপেল রোয়ান Feb 02, 2026
img
চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা কায়সার কামালের Feb 02, 2026
img
নির্বাচনে বিএনসিসি নিয়োগ দেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 02, 2026
img
২১ জেলায় ব্যালট পেপার পাঠাল ইসি Feb 02, 2026
img
একটা সময় যারা হ্যাঁ'র বিপক্ষে ছিল তারা বাধ্য হয়ে পক্ষে এসেছে: জামায়াত আমির Feb 02, 2026
img
একটি দল ইসলামের দোহাই দিয়ে ক্ষমতার লোভে মত্ত হয়ে উঠেছে : চরমোনাই পীর Feb 02, 2026
img
সানির ‘বর্ডার টু’র দাপটে টিকতে পারছেন না রানি মুখার্জির ‘মার্দানি থ্রি’! Feb 02, 2026
img
ফের বাড়ল এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় Feb 02, 2026
img
যশোরে তারেক রহমানের জনসভায় মানুষের ঢল Feb 02, 2026
img
আরও বাড়ল এলপি গ্যাসের দাম Feb 02, 2026