শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে আশ্রয় পাওয়ার সুযোগ প্রায় শেষ

নিজের জীবনের নিরাপত্তার ঝুঁকি থাকলে অনেক মানুষ নিজ দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমান। এরমধ্যে যুক্তরাষ্ট্রে যান অনেক মানুষ। তবে শরণার্থী হিসেবে দেশটিতে আশ্রয় পাওয়ার সুযোগ প্রায় শেষ হয়ে গেছে বলা যায়।

কারণ ২০২৬ অর্থ বছরে মাত্র ৭ হাজার ৫০০ জনকে শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই সীমা নির্ধারণ করে দিয়েছেন। যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন।

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলের শেষ বছরেও বিশ্ব থেকে ১ লাখ ২৫ হাজার মানুষ যুক্তরাষ্ট্রে আশ্রয় পেয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের সময় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) একটি প্রেসিডেন্সিয়াল নথি প্রকাশ করা হয়। যদিও এটি তৈরি করা হয়েছিল গত ৩০ সেপ্টেম্বর।

মাত্র ৭ হাজার ৫০০ জনকে আশ্রয় দেওয়ার অর্থ হলো যুক্তরাষ্ট্রের শরণার্থীদের কার্যক্রম বন্ধই থাকবে।

আর যে সাড়ে ৭ হাজার মানুষকে আশ্রয় দেওয়া হবে সেখানে প্রাধান্য দেওয়া হবে দক্ষিণ আফ্রিকার শেতাঙ্গদের। যারা আফ্রিকানার্স নামে পরিচিত।

ট্রাম্প একাধিকবার বলেছেন দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গদের দ্বারা নিগৃহের শিকার হচ্ছে শেতাঙ্গরা। এ দাবি দক্ষিণ আফ্রিকার সরকার সরাসরি প্রত্যাখ্যান করেছে।

১৯৮০ সালে মার্কিন কংগ্রেস শরণার্থী আইন পাস করে। যারমাধ্যমে বৈধভাবে শরণার্থীদের যুক্তরাষ্ট্রে থাকার ব্যবস্থা হয়। সেই বছর থেকে এখন পর্যন্ত ২০ লাখ মানুষ শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে এসে নতুন জীবন শুরু করেছেন।
গত জানুয়ারিতে ক্ষমতা নিয়েই ট্রাম্প এই আইনের কার্যকারিতা কমানোর উদ্যোগ নেন। অনেক আইনি বাধা উপেক্ষা করে তিনি এতে সফল হয়েছেন।

সূত্র: আলজাজিরা

কেএন/এসএন


Share this news on:

সর্বশেষ

img
ভোটে ১৬ হাজার বিএনসিসি নিয়োগে আপত্তি বিএনপির Feb 02, 2026
img
যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয় : তারেক রহমান Feb 02, 2026
img
নারীকে ব্ল্যাকমেইল, আবারও গ্রেপ্তার হতে পারে নোবেল Feb 02, 2026
img
অতীতেও পারেনি এবং ভবিষ্যতেও কেউ জাতীয় পার্টির কবর রচনা করতে পারবে না: জিএম কাদের Feb 02, 2026
img
ক্ষমতায় গেলে নারীদের মাথায় তুলে রাখবো: জামায়াত আমির Feb 02, 2026
img
মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া উচিত হয়নি: শশী থারুর Feb 02, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্ষতি ৬ হাজার ১৫০ কোটি টাকা Feb 02, 2026
img
আইডি হ্যাকের মিথ্যা কথা বলে ধর্মকে ব্যবহার করে একটি দল : তারেক রহমান Feb 02, 2026
img
ভারতের বিপক্ষে ফাইনালও কি বর্জন করবে পাকিস্তান? প্রশ্ন পিটারসেনের Feb 02, 2026
img
একই অভিযোগে বিএনপির ২৮ নেতাকর্মী বহিষ্কার Feb 02, 2026
img
প্রায় নগ্ন পোশাকে গ্র্যামির রেড কার্পেটে গায়িকা চ্যাপেল রোয়ান Feb 02, 2026
img
চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা কায়সার কামালের Feb 02, 2026
img
নির্বাচনে বিএনসিসি নিয়োগ দেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 02, 2026
img
২১ জেলায় ব্যালট পেপার পাঠাল ইসি Feb 02, 2026
img
একটা সময় যারা হ্যাঁ'র বিপক্ষে ছিল তারা বাধ্য হয়ে পক্ষে এসেছে: জামায়াত আমির Feb 02, 2026
img
একটি দল ইসলামের দোহাই দিয়ে ক্ষমতার লোভে মত্ত হয়ে উঠেছে : চরমোনাই পীর Feb 02, 2026
img
সানির ‘বর্ডার টু’র দাপটে টিকতে পারছেন না রানি মুখার্জির ‘মার্দানি থ্রি’! Feb 02, 2026
img
ফের বাড়ল এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় Feb 02, 2026
img
যশোরে তারেক রহমানের জনসভায় মানুষের ঢল Feb 02, 2026
img
আরও বাড়ল এলপি গ্যাসের দাম Feb 02, 2026