© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজকের মধ্যে সনদ বাস্তবায়নের আদেশ জারির আহ্বান মুজিবুর রহমানের

শেয়ার করুন:
আজকের মধ্যে সনদ বাস্তবায়নের আদেশ জারির আহ্বান মুজিবুর রহমানের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪০ পিএম | ৩১ অক্টোবর, ২০২৫
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ আজকের মধ্যে জারির জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোট কারচুপি ও কেন্দ্র দখলের পরিবেশ তৈরি হবে না বললেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর কাফরুল উত্তর থানার জামায়াতের মহিলা বিভাগের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে এই আহ্বান জানান তিনি।

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোট কারচুপি ও কেন্দ্র দখলের পরিবেশ তৈরি হবে না উল্লেখ করে মুজিবুর রহমান বলেন, ‘আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছা তাকে দেবো। এ লক্ষ্যে আগামীতে পিআর পদ্ধিতিতে নির্বাচনের জন্য আমরা গণভোটের দাবি তুলেছি। এই পদ্ধতি চালু হলে ডাকাতি হবে না, গুন্ডামি হবে না।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। পরিবেশ নিশ্চিত হলেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে।’

এমকে/এসএন

মন্তব্য করুন