© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফেঞ্চুগঞ্জে অস্ত্রসহ আবেদ ডাকাত গ্রেপ্তার

শেয়ার করুন:
ফেঞ্চুগঞ্জে অস্ত্রসহ আবেদ ডাকাত গ্রেপ্তার
own-reporter-sylhet
০৬:৩৩ পিএম | ২৬ নভেম্বর, ২০১৯

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ত্রাস আবেদ আলী (২৩) ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার ঘিলাছড়া এলাকার মুমিনছড়া চা বাগানের গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ত্রাস আবেদ আলী (২৩) ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে উপজেলার ঘিলাছড়া এলাকার মুমিনছড়া চা বাগানের গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবেদ ডাকাত উপজেলার নওয়াগাওয়ের তাহির আলীর ছেলে।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আবেদ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি দেশিয় পাইপগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আবেদ ডাকাত দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। তার বিরুদ্ধে মোগলাবাজার ও বালাগঞ্জ থানায় ৬টি ডাকাতির মামলা রয়েছে বলে জানান ওসি।

 

টাইমস/এএইচ/এইচইউ

মন্তব্য করুন