© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীতে আওয়ামী লীগের ২৯ নেতাকর্মী গ্রেপ্তার

শেয়ার করুন:
রাজধানীতে আওয়ামী লীগের ২৯ নেতাকর্মী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪১ পিএম | ৩১ অক্টোবর, ২০২৫
রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) শুক্রবার (৩১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ডিএমপি জানায়, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল থেকে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে ডিএমপি। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

এ বিষয়ে আজ (শুক্রবার) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে।

কেএন/এসএন

মন্তব্য করুন