© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেন্দ্র দখল ও জাল ভোট বন্ধ হয়ে যাবে: মুজিবুর রহমান

শেয়ার করুন:
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেন্দ্র দখল ও জাল ভোট বন্ধ হয়ে যাবে: মুজিবুর রহমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৯ পিএম | ৩১ অক্টোবর, ২০২৫
অবিলম্বে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আজ শুক্রবার (৩১ অক্টোবর) ‎সকালে মিরপুর ১৩ নম্বর এলাকায় জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ আয়োজিত এক ক্যাম্পে এ কথা বলেন তিনি।

নারীদের ব্রেস্ট ক্যানসার সচেতনতামূলক এই ক্যাম্প চলছে মিরপুর ১৩-এর শেরে বাংলা নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

সেখানে অংশ নিয়ে মুজিবুর রহমান বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেন্দ্র দখল ও জাল ভোট বন্ধ হয়ে যাবে।

এসময় আইনশৃঙ্খলা ঠিক না করেই নির্বাচন দিলে তা সুষ্ঠু হবে না বলে শঙ্কা জানিয়ে ‎নির্বাচনের আগেই নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। 

এমকে/এসএন

মন্তব্য করুন