© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১২৫৬

শেয়ার করুন:
২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১২৫৬

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৭ পিএম | ৩১ অক্টোবর, ২০২৫
সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৮০৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায়গ্রেপ্তারহয়েছেন ৪৫২ জন।

শুক্রবার (৩১ অক্টোবর) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ.এইচ.এম. শাহাদাত হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৮০৪ জন আসামিকেগ্রেপ্তারকরা হয়েছে। অন্যান্য ঘটনায় ৪৫২ জন। মোটগ্রেপ্তারকরা হয়েছে ১২৫৬ জনকে।

অভিযানিক কার্যক্রমে ২টি চাইনিজ কুড়াল, ১টি হাসুয়া, ৫ রাউন্ড গুলি, ১টি বিদেশি রিভলবার, ১টি কার্তুজ, গুলির ১টি খণ্ডিত অংশ, ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

কেএন/এসএন

মন্তব্য করুন