© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেই হবে আগামী নির্বাচন : এটর্নি জেনারেল

শেয়ার করুন:
গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেই হবে আগামী নির্বাচন : এটর্নি জেনারেল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৯ পিএম | ৩১ অক্টোবর, ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্য হবে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার, উন্নয়ন ও স্থিতিশীল রাজনীতি কায়েম করা বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।

শুক্রবার (৩১ অক্টোবর) শুক্রবার বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ১৭ বছরে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছিলো। সেই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়াই হবে আগামী নির্বাচনের লক্ষ্য।

তিনি আরও বলেন, এবারের নির্বাচনের লক্ষ্য হবে উন্নয়ন ও স্থিতিশীল রাজনীতি কায়েম করা।

এসময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তাদের নেতাকর্মীদের আমরা পাহারা দিচ্ছি। আগামীতে কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করা হলে তার ফল ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। 

টিজে/টিকে

মন্তব্য করুন