© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাউথ আফ্রিকার বিপক্ষে বড় জয়ে সিরিজে ফিরল পাকিস্তান

শেয়ার করুন:
সাউথ আফ্রিকার বিপক্ষে বড় জয়ে সিরিজে ফিরল পাকিস্তান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৮ এএম | ০১ নভেম্বর, ২০২৫
সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে হার দেখেছিল পাকিস্তান। ১-০তে পিছিয়ে দারুণ প্রত্যাবর্তন করেছে স্বাগতিক দল। লাহোরে দ্বিতীয় টি-টুয়েন্টিতে প্রোটিয়াদের বিপক্ষে ৯ উইকেটে জয় তুলে নিয়েছে সালমান আগার দল। তাতে ১-১ সমতায় ফিরেছে সিরিজ।

গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে সফরকারীদের আগে ব্যাটে পাঠায় পাকিস্তান। ১৯.২ ওভারে ১১০ রানে গুটিয়ে যায় সাউথ আফ্রিকা। জবাবে নেমে ৪১ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে স্বাগতিক দল।



আগে ব্যাটে নামা প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন ডেওয়াল্ড ব্রেভিস। এছাড়া ডোনোভান ফেরেইরা ১৫, ওটনিল ব্রেটম্যান ১২ এবং কোরবিন বোশ ১১ রান করেন। বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি।

পাকিস্তান বোলারদের মধ্যে ফাহিম আশরাফ ৪ উইকেট নেন। সালমান মির্জা ৩টি এবং নাসিম শাহ ২ উইকেট নেন। জবাবে নেমে উদ্বোধনী জুটিতে ৫৪ রান তোলে পাকিস্তান। ২৩ বলে ২৮ রান করে সাহিবজাদা ফারহান আউট হলে জুটি ভাঙে। পরে সাইম আইয়ুব ও বাবর আজম মিলে জয় নিশ্চিত করেন। সাইম ৬ চার ও ৫ ছক্কায় ৩৮ বলে ৭১ রান করেন। বাবর করেন ১৮ বলে ১১ রান।

প্রোটিয়াদের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন কোরবিন বোশ।


ইউটি/টিএ

মন্তব্য করুন