ময়মনসিংহে জয়ী হলেন যারা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনা চলছে। ইতোমধ্যে বেসরকারীভাবে ফলাফল ঘোষণা শুরু হয়েছে। এখন পর্যন্ত ময়মনসিংহ জেলার প্রাপ্ত ফলাফলে জয়ী হয়েছেন মহাজোটের প্রার্থীরা।
এখন পর্যন্ত যারা জয়ী হলেন-
ময়মনসিংহ-১ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জুয়েল আরেং। তিনি মোট ১৩৬ টি কেন্দ্রের মধ্যে মোট ভোট পেয়েছেন ২ লাখ ৫৮ হাজার ৯২৩ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আলী আজগর পেয়েছেন ২৮ হাজার ৬৩৮ টি।
ময়মনসিংহ-২ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শরীফ আহমেদ। তিনি মোট ১৭০টি কেন্দ্রের মধ্যে মোট ভোট পেয়েছেন ২ লাখ ৯৩ হাজার ৩৮৯টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহ্ শহীদ সরোয়ার পেয়েছেন ৬২ হাজার ৩২৪টি।
ময়মনসিংহ-৫ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী কে এম খালিদ। তিনি মোট ১০৪টি কেন্দ্রের মধ্যে মোট ভোট পেয়েছেন ২ লাখ ৩২ হাজার ৫৬৬ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শামছ উদ্দীন আহমেদ পেয়েছেন ৩২ হাজার ৩৩২টি ভোট।
ময়মনসিংহ-৬ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোসলেম উদ্দিন। তিনি মোট ১১৩টি কেন্দ্রের মধ্যে মোট ভোট পেয়েছেন ২ লাখ ৪০ হাজার ৫৮৫টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শামছ উদ্দীন আহমেদ ৩২ হাজার ৩৩২ ভোট।
ময়মনসিংহ-৮ আসনে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টি মনোনিত প্রার্থী ফখরুল ইমাম বিজয়ী হয়েছেন। তিনি মোট ৮৮টি কেন্দ্রের মধ্যে মোট ভোট পেয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৭৬৯ টি।
টাইমস/এইচইউ