© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

শেয়ার করুন:
ঢাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২১ এএম | ০১ নভেম্বর, ২০২৫
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আজ শনিবার (১ নভেম্বর) আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা পর্যন্ত রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। হালকা বৃষ্টি হতে পারে।

দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এসময় দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদফরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।

অন্যদিকে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টি হয়নি।

কেএন/টিএ


মন্তব্য করুন