© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অক্টোবর মাসে ডেঙ্গুতে আক্রান্ত ২২ হাজার, মৃত্যু ৮০

শেয়ার করুন:
অক্টোবর মাসে ডেঙ্গুতে আক্রান্ত ২২ হাজার, মৃত্যু ৮০

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৮ এএম | ০১ নভেম্বর, ২০২৫
ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার (২৪ ঘণ্টায়) মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আরও ৬১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ১০৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৪, ঢাকা উত্তর সিটিতে ১১৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৬, খুলনা বিভাগে ৪৩ জন, ময়মনসিংহে ৩৩ জন, রাজশাহীতে ৭৫ এবং সিলেট বিভাগে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

২৪ ঘণ্টায় সারাদেশে ১১২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৫৫ হাজার ৯৬৩ জন। আর জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৫৮ হাজার ৮৯৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এছাড়া, পঁচিশে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৪৪ জনের।

আইকে/টিএ

মন্তব্য করুন