© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টঙ্গীতে হোটেলে পুরির সঙ্গে পেঁয়াজ চাওয়ায় যুবককে মারধর

শেয়ার করুন:
টঙ্গীতে হোটেলে পুরির সঙ্গে পেঁয়াজ চাওয়ায় যুবককে মারধর
own-reporter-gazipur
০৭:২৪ পিএম | ২৭ নভেম্বর, ২০১৯

হোটেলে ঢুকে ডালপুরির অর্ডার দেয় এক যুবক। পুরি দেয়ার পর হোটেল মালিককে পেঁয়াজ দিতে বলে ওই যুবক। এ নিয়ে দুইজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে হোটেল মালিক কর্মচারীদের সহায়তায় ওই যুবককে মারধর করেন।

ঘটনাটি ঘটেছে গাজীপুরের টঙ্গীতে। গত সোমবার টঙ্গী আজিজ সুপারমার্কেট এলাকায় একটি খাবার হোটেলে এ ঘটনা ঘটে।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন জানান, সোমবার সন্ধ্যায় গাজীপুরা আজিজ সুপারমার্কেট এলাকায় একটি খাবার হোটেলে কাজী শাওন নামে এক যুবক পুরি খেতে বসেন। এ সময় ক্রেতা শাওন হোটেল মালিকের কাছে পুরির সঙ্গে পেঁয়াজ দাবি করেন। এ নিয়ে কাজী শাওন ও হোটেলের মালিক মতিন মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মালিক মতিন মিয়ার পক্ষে কাজী আজিজুল হক, কাদির, ফয়েজ ও আজাদ নামে কয়েকজন কাজী শাওনকে উদ্দেশ্য করে গালাগাল এবং মারপিট করেন। পরে শাওনের ছোট ভাই কাজী শ্যামল এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।

ওসি আরও জানান, বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে কাজী শাওনের পরিবারকেও দেখে নেয়ার হুমকি দেয়া হয়। এ ঘটনায় মঙ্গলবার টঙ্গী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন কাজী শাওন।

ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন