© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে: শামা ওবায়েদ

শেয়ার করুন:
ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে: শামা ওবায়েদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০০ এএম | ০১ নভেম্বর, ২০২৫
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। এ দেশের মানুষ সুষ্ঠু ভোট দেখতে চায়। গণতন্ত্র হরণ করে ১৭ বছর আমাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল।  

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কৃষ্ণার ডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ২০১৮ সালে ভোট দিতে পারিনি। ২০২৪ সালের ডামি নির্বাচনে মাধ্যমে দেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছিলো। তিনি আরও বলেন, গত ১০ মাস ধরে ঐকমত্য কমিশন আলোচনার নামে নাটক ও যে রিপোর্ট জমা দিয়েছে তা দেশের মানুষের সঙ্গে ধোঁকাবাজি ছাড়া কিছু নয়। বিএনপির এই কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বলেন, অনেক কিছুতে মতামত ভিন্ন থাকা সত্ত্বেও গণতন্ত্র, জনগণের উন্নয়ন ও দেশের স্বার্থে বিএনপি ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে জুলাই সনদ সই করেছে। কিন্তু ফ্যাসিবাদের পতনে যারা রক্ত দিয়েছে তাদের সঙ্গে বেঈমানি করেছে এই ঐকমত্য কমিশন। 

তিনি বলেন, জুলাই সনদের সঙ্গে ঐকমত্য কমিশনের রিপোর্টের কোনো মিল নাই। এটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধোঁকাবাজি, দেশের প্রত্যেকটা মানুষের সঙ্গে ধোকাবাজি করা হয়েছে।
বিএনপির এই নেত্রী আরও বলেন, বর্তমান সরকার ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে যদি নির্বাচন দিতে ব্যর্থ হয় এবং ডিসেম্বরে সিডিউল ঘোষণা করতে গড়িমসি হয়, তাহলে ভেবে নেব ক্ষমতার লোভ তাদের পেয়ে বসেছে।

টিএম/টিএ

মন্তব্য করুন