© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অভিনেতা রবি কিষাণকে মেরে ফেলার হুমকি

শেয়ার করুন:
অভিনেতা রবি কিষাণকে মেরে ফেলার হুমকি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৪ পিএম | ০১ নভেম্বর, ২০২৫
নির্বাচনী প্রচারণায় অংশ নিতে বিহারে গিয়ে মৃত্যুর হুমকি পেলেন বিজেপি সংসদ সদস্য-অভিনেতা রবি কিষাণ। এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার)-এ এমনটা নিজেই জানিয়েছেন তিনি।

খবর, অভিনেতার বক্তৃতায় আপত্তি জানিয়েছেন এক অজ্ঞাত ব্যক্তি। তিনি ফোনে সাংসদ-অভিনেতাকে কুৎসিত ভাষায় আক্রমণ করেন।

এর পরেই তিনি গোরক্ষপুরের রামগড় তাল থানায় লিখিত অভিযোগ জানান।

গোরক্ষপুরের এসপি অভিনব ত্যাগীর কথায়, রামগড় তাল থানায় অভিনেতা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগ অনুযায়ী, নির্বাচনী প্রচারে গিয়ে মৃত্যু-হুমকি পেয়েছেন অভিনেতা। তার ধর্ম, পরিবার নিয়ে অশালীন ভাষায় আক্রমণও করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

সংবাদমাধ্যমের কাছে বক্তব্য জানানোর আগে সমাজমাধ্যমে বার্তা দেন অভিনেতা।

এক পোস্টে রবি কিষাণ লেখেন, সম্প্রতি ফোনে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে। আমার মা, আমার পরিবার নিস্তার পাননি। তাদের সম্পর্কেও অশ্লীল মন্তব্য করা হয়েছে।

আমাকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি, শ্রীরামের বিরুদ্ধে আপত্তিকর কথা বলা হয়েছে।

তার মতে, এটি কেবল আমার ব্যক্তিগত মর্যাদার উপরেই সরাসরি আক্রমণ নয়, আমাদের বিশ্বাস এবং ভারতীয় সংস্কৃতির মূলে কুঠারাঘাত। এই ধরনের কাজ সমাজে ঘৃণা এবং অরাজকতা ছড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট।

আইকে/টিএ 

মন্তব্য করুন