© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ

শেয়ার করুন:
২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২০ পিএম | ০১ নভেম্বর, ২০২৫
আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন তিন বাহিনীর প্রধান।

শনিবার (১ নভেম্বর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তারা এ আমন্ত্রণ জানান। প্রধান উপদেষ্টা সহকারী প্রেস সচিব সুচিস্মিতা অতিথি এ তথ্য জানান।

তিনি জানান, সন্ধ্যা ৭টায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় রাখা এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন আয়োজনের বিষয়ে সব ধরনের নির্দেশনা দেন।

এমআর/টিকে 

মন্তব্য করুন