© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২১তম দিনের মতো অবস্থান কর্মসূচিতে ইবতেদায়ি শিক্ষকরা

শেয়ার করুন:
২১তম দিনের মতো অবস্থান কর্মসূচিতে ইবতেদায়ি শিক্ষকরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:২৪ এএম | ০২ নভেম্বর, ২০২৫
জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের অবস্থান কর্মসূচি ২১তম দিনে গড়িয়েছে।

রোববার (২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার শিক্ষকদের সমবেত হতে দেখা যায়।

এসময় আন্দোলনরত শিক্ষকরা বলেন, দেশের প্রাথমিক সমমানের ইবতেদায়ি শিক্ষাকে পেছনে ফেলে রাখার অপচেষ্টা করছে সরকারের একটি মহল।

দাবি মেনে নিয়ে তাদের ঘরে ফেরার সুযোগ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। এদিকে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ তাদের প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রার কথা রয়েছে।

কেএন/টিকে

মন্তব্য করুন