© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রুনা লায়লাকে নিয়ে আবদুল্লাহ আল মুক্তাদির উপন্যাস

শেয়ার করুন:
রুনা লায়লাকে নিয়ে আবদুল্লাহ আল মুক্তাদির উপন্যাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৫ পিএম | ০২ নভেম্বর, ২০২৫
কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে কেন্দ্র করে নতুন উপন্যাস রচনা করেছেন কথাসাহিত্যিক আবদুল্লাহ আল মুক্তাদির। ‘মায়ার সিংহাসন’ শিরোনামের এই কাহিনী চন্দ্রবিন্দু প্রকাশন থেকে ১৭ নভেম্বর প্রকাশিত হবে।



জানা গেছে, এ উপন্যাসের উপজীব্য হচ্ছে বাংলাদেশের জন-সংস্কৃতিতে রুনা লায়লার আবির্ভাব, সংগ্রাম ও বিবর্তন। ‘মায়ার সিংহাসন’ শুধু একটি উপন্যাস নয়, এটি সুরের ভেতর দিয়ে মানুষের মনের যাত্রা। রুনা লায়লার গানে লুকিয়ে থাকা অনুভব, সময়ের আবেশ, প্রেম ও একাকিত্ব- সবকিছুর মধ্য দিয়ে এ উপন্যাস পাঠককে নিয়ে যাবে এক মায়াবী সুরলোকের ভেতর। লেখকের কলমে, শব্দ যেন সুরে রূপ নেয়, আর সুরের ভেতর থেকে জন্ম নেয় গল্প।

কথাসাহিত্যিক বলেন, যখনই রুনা লায়লার কণ্ঠে গান শুনি, মনে হয় আমি অন্য এক সময়ে পৌঁছে গেছি- যেখানে মানুষ ছিল কম, সুর ছিল বেশি। এই উপন্যাস আসলে সেই যাত্রারই গল্প।
গীতি-উপন্যাস হিসেবে ‘মায়ার সিংহাসন’ বাংলা সাহিত্যে নতুন সংযোজন দাবি করে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি পাঠকদের নতুন এক সাহিত্য পাঠের অভিজ্ঞতা উপহার দেবে। বইটি রুনা লায়লার কিংবদন্তি জীবন, সুর ও মায়ার স্মারক হয়ে উঠবে বলে আশা প্রকাশনা সংস্থাটির।

টিএম/টিকে

মন্তব্য করুন