নভেম্বরের মধ্যেই সব নতুন বই পেয়ে যাবো: গণশিক্ষা উপদেষ্টা

‘প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য নতুন বই ছাপা হচ্ছে। গুদামে আসতে শুরু করেছে। নভেম্বরের মধ্যেই আমরা সব বই পেয়ে যাবো। বই পাওয়া গেলেই বিতরণ শুরু হবে।


আজ রবিবার (২ নভেম্বর) সকালে সুনামগঞ্জ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।


‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনদের ভূমিকা’ শীর্ষক সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা, অতিরিক্ত মহাপরিচালক তাসলিমা আক্তার, পরিচালক মো. শামসুল হাসান, উপপরিচালক নূরুল ইসলাম, পিটিআইয়ের সুপার দীপঙ্কর মোহান্ত, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস প্রমুখ।

উপদেষ্টা আরো বলেন, ‘হাওর একটি বিশেষ এলাকা।

এখানকার শিক্ষার সমস্যা আমরা চিহ্নিত করেছি। এখন সমস্যা সমাধানের কাজ চলছে। আমাদের পরে যারা আসবেন, তারা যদি আমাদের কাজ এগিয়ে নেন, তাহলে হাওরসহ সারা দেশের প্রাথমিক শিক্ষার চেহারা বদলে যাবে।’ সারা দেশে মিডডে মিল সম্পর্কে তিনি বলেন, ‘বর্তমানে ১৫০টি বিদ্যালয়ে মিডডে মিল চালু হয়েছে।

পরবর্তীতে সারা দেশে আমরা এটি চালুর বিষয়ে কাজ করছি ‘ শিক্ষার্থীদের মেধা ও নৈতিক উন্নয়নে অভিভাবকদেররও সচেতনতা কামনা করেন উপদেষ্টা। তিনি বলেন, ‘শুধু মেধাবী হলে হবে না। নৈতিকতায় উন্নতি করতে হবে। নৈতিক ও মানবিক না হলে আমাদের শিক্ষা কোনো কাজে লাগবে না।’

পরে উপদেষ্টা সুনামগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত মেধাবৃত্তি অনুষ্ঠানে বক্তব্য দেন।

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
পায়ের চোটে মাঠের বাইরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া Feb 03, 2026
img
‘ব্লাডি রোমিও’ দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় নানি ও পূজা হেগড়ে Feb 03, 2026
img
আমি প্রচণ্ড পপুলার একটা মানুষ ছিলাম : আসিফ নজরুল Feb 03, 2026
img
বাংলা ইশারা ভাষা দিবস আগামী ৭ ফেব্রুয়ারি Feb 03, 2026
img
শবে বরাতের তাৎপর্য ও করণীয় Feb 03, 2026
img
পটুয়াখালী-২ আসনের বিএনপি প্রার্থী সহিদুল আলমকে শোকজ Feb 03, 2026
img
এবার এক পরিবারের ৪ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল চীন Feb 03, 2026
img
ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার মস্কোর, পাল্টা পদক্ষেপ লন্ডনের Feb 03, 2026
img
ঘুষ কেলেঙ্কারিতে চীনের সাবেক বিচারমন্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড Feb 03, 2026
img
হাতিয়ায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা, বিএনপির ৯ নেতা বহিষ্কার Feb 03, 2026
img
শবেবরাত উপলক্ষে সারা দেশে র‌্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা Feb 03, 2026
img
ইন্দোনেশিয়ার তেল ব্যবসায়ীকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ Feb 03, 2026
img
‘ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সূচনাস্থল হবে না জর্দান’ Feb 03, 2026
img
ইরানকে ঘিরে উত্তেজনা প্রশমনে কাজ করছে রাশিয়া Feb 03, 2026
img
সিনেমা নয়, নতুন গানে ফিরলেন দুলকার-ম্রুণাল Feb 03, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জামায়াতে ইসলামীর সাবেক নেতা Feb 03, 2026
img
২০২৫ সালে ফরাসি উপকূল থেকে উদ্ধার ৬ হাজার ১৭৭ জন অভিবাসী, প্রাণ গেল ২৫ জনের Feb 03, 2026
img
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘ইশক কা ফিভার’ Feb 03, 2026
img
ইরান যুদ্ধ নিয়ে ভীত নয়, উদ্বেগ অন্য জায়গায় : আব্বাস আরাগচি Feb 03, 2026
img

এপস্টেইন কাণ্ড

সাবেক মন্ত্রী পিটার ম্যান্ডেলসনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ এসএনপি ও রিফর্ম পার্টির Feb 03, 2026