© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুলিশি বাধার মুখে ইবতেদায়ি শিক্ষকদের লংমার্চ

শেয়ার করুন:
পুলিশি বাধার মুখে ইবতেদায়ি শিক্ষকদের লংমার্চ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৫০ পিএম | ০২ নভেম্বর, ২০২৫
জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের যমুনা অভিমুখে শুরু করা লংমার্চ পুলিশি বাধার মুখে পড়েছে।

রোববার (২ নভেম্বর) দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে লংমার্চ শুরু করার পর পুলিশ ব্যারিকেড দিয়ে শিক্ষকদের বাধা দেয়।

দাবি আদায়ে ২১তম দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়ার পর ইবতেদায়ি শিক্ষকরা এই লংমার্চ শুরু করে।

তারা বলছেন, জাতীয়করণের দাবি না মেনে সরকার দেশের লাখ লাখ ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের অবহেলা করছেন। আজকের মধ্যেই জাতীয়করণের ঘোষণা দিয়ে কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ করে দেয়ার আহ্বান জানান তারা।

শিক্ষকরা আরও বলেন, তারা তাদের আদায় করেই ঘরে ফিরে যাবেন। জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্য ও গণ অধিকার পরিষদসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা আজ প্রেসক্লাবে শিক্ষকদের আন্দোলনে সংহতি জানাতে এসেছেন বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা৷

কেএন/টিকে

মন্তব্য করুন