রাজশাহীতে দুই জামায়াত নেতা আটক
০২:২৮ পিএম | ৩০ নভেম্বর, ২০১৯
রাজশাহী জেলার ভারপ্রাপ্ত আমির মাওলানা জিন্নাত আলীসহ দুজনকে আটক করা হয়েছে। আটক অন্যজন হলেন শাহাদুল ইসলাম।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ডিবি ও বাঘা থানার পুলিশ একসাথে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক জিন্নাত আলী বাঘা উপজেলার আমোদপুর গ্রামের মৃত আহাদ আলীর ছেলে এবং শাহাদুল ইসলাম একই গ্রামের মৃত হারান আলীর ছেলে।
টাইমস/টিএইচ