© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪

শেয়ার করুন:
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৫ পিএম | ০২ নভেম্বর, ২০২৫
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (২ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- রিয়াদ (২৮), মেহেদী হাসান বাবু ওরফে পেপার বাবু (৩১), মোবারক (২৩), মনির (২৬), আসমা (২২), নুরুল আমিন (৬৫), কিরন (৩৫), হৃদয় (৩৩), সোহাগ গাজী (৩০), সবুজ (৩৮), মফিজুল (৩০), গোলাপি ওরফে সুজন (৩৬), মনির (৩৮) ও রনি (২৭)।

এতে বলা হয়, শনিবার মোহাম্মদপুর থানা পুলিশ অত্র থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দ্রুত বিচার, চুরি, নিয়মিত মামলা, পরোয়ানাভুক্ত এবং ডিএমপি অধ্যাদেশ আইনে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

আইকে/টিএ


মন্তব্য করুন