ভোটের বাজারে এনসিপির কোনো অবস্থান নাই : মাসুদ কামাল

রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, ভোটের বাজারে এনসিপির কোনো অবস্থান নাই। এই জিনিসটা আমি আমার মত করে বুঝি। আমার ধারণা এনসিপিও বুঝতে পেরেছে। নাসিরউদ্দিন পাটোয়ারী যতই বলুক ২০০ আসন পাবে, এই ২০০-এর আসলে সামনের ‘দুই’ টার অস্তিত্ব নাই, এটা উনি নিজেও এখন বুঝতে পারছেন।

সম্প্রতি এক টেলিভিশন টকশোতে তিনি এসব কথা বলেন।

মাসুদ কামাল বলেন, শুরুর দিকে মনে হয়েছিল এনসিপি খুবই সম্ভাবনাময় একটা দল। আমি নিজেও মনে প্রাণে চাচ্ছিলাম যে এই দলটা গড়ে উঠুক, সফল হোক এবং আলোচনায় আসুক। কারণ আমরা ট্রেডিশনাল পলিটিক্সের বাইরে একটা নতুন ধরনের দল চাচ্ছিলাম।

ধারণা ছিল নতুন দল তারাই করতে পারে যাদের চিন্তায় নতুন ভাবনা আসে। তারা ইয়াং, নতুনভাবে শুরু করবে ভেবেছিলাম ভালো করতে পারবে।আনফরচুনেটলি পারেনি। তাদের নিজস্ব নানা ধরনের সীমাবদ্ধতা, ভুল সিদ্ধান্ত এবং জীবনাচরণের মাধ্যমে মানুষকে তারা আশান্বিত করতে পারেনি।

মাসুদ বলেন, এনসিপিতে অনেক মেধাবী ছেলেমেয়ে আছে। অভিজ্ঞতার অভাবের কারণে তারা ঝামেলাটায় পড়ে গেছে। এখন আমার ধারণা ওনারা তাদের সিদ্ধান্ত স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে। সে চেঞ্জটা হলো তারা এখন ভাবছে যে, এই নির্বাচনটা আমার লক্ষ্য না। লক্ষ্য হলো দীর্ঘমেয়াদী একটা পলিসি নিয়ে অগ্রসর হওয়া।

মাসুদ আরো বলেন, তাদের ওপরে ট্যাগিং ছিল দুই তিনটা যে কারণে তারা অগ্রসর হতে পারে নাই। প্রথম ট্যাগিং ছিল তারা কিংস পার্টি। আরেকটা, গায়ে লেভেল লাগিয়ে দেওয়া হয়েছিল তারা জামায়াতের বিটিএম। তারা প্রথমে মনে করেছে, আমি যদি লং টার্ম পলিটিক্স করতে চাই তাহলে এই দুইটা লেভেল, যা আমার ওপর লাগিয়ে দেওয়া হয়েছে তা তুলতে হবে। এইজন্যই তারা প্রথম দিকে বিএনপির বিরুদ্ধে বলতো এখন বলে না। প্রথমে নাহিদ ইসলাম শুরু করলো সরকারের সেফ এক্সিট নিয়ে। তারা বোঝানোর চেষ্টা করলো আমরা সরকারের সঙ্গে নাই। এটার মাধ্যমে তারা কিংস পার্টিরটা দুর্নামটা গা থেকে সরাতে চাই। দ্বিতীয়ত, জামায়াতের বিটিএম যেটা বলা হচ্ছিল, ওইটা কাটানোর জন্য এখন তারা জামায়াতের ব্যাপারে বলা আরম্ভ করছে। গা থেকে লেভেল সরানোর জন্য যাই বলেন— এই উড়াধুরা বলে লাভ নাই। হিসাব নিকাশ করে বলা উচিত যা মানুষ বিশ্বাস করবে।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026
img
ভালোবাসা দিবসের আগে ফের প্রেক্ষাগৃহে ‘সাইয়ারা’ Feb 08, 2026
img
বিজয়ের সঙ্গে নতুন পথচলা রশ্মিকার, বাগদানের পরও কেন ভেঙেছিল আগের সম্পর্ক? Feb 08, 2026
img
স্বপ্নের ছবি, বাস্তবে হতাশা-তিন খানের ব্যর্থ অধ্যায় Feb 08, 2026
img
চরিত্র বাছাইয়ে ভুল? বলিউডে তারকাদের ঘিরে বিতর্ক Feb 08, 2026
img
বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তারা Feb 08, 2026
img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026