© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় কলেজছাত্রের প্রাণহানি

শেয়ার করুন:
যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় কলেজছাত্রের প্রাণহানি

প্রতীকী ছবি

district-correspondent
০৬:২৪ পিএম | ০১ ডিসেম্বর, ২০১৯

যশোর শহরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছে। তার নাম হাসিবুর হোসেন (১৭)। রোববার দুপুরে শহরের শেখহাটি হাইকোর্ট মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

যশোর শহরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছে। তার নাম হাসিবুর হোসেন (১৭)।

রোববার দুপুরে শহরের শেখহাটি হাইকোর্ট মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিবুর হোসেন (১৭) যশোর শহরের খড়কী এলাকার শওকত হোসেনের ছেলে। সে যশোর সরকারি কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

যশোর কোতয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান জানান, দুপুরে কলেজ থেকে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিল হাসিবুর। পথে শহরের শেখহাটি হাইকোর্ট মোড় এলাকায় এলে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন