নৌপরিবহন মন্ত্রণালয়ে যোগ দিলেন নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী

নৌপরিবহন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরীকে পদোন্নতি দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা।

সোমবার (৩ নভেম্বর) দুপুরেই নৌ পরিবহন মন্ত্রণালয়ে যোগদান করেন তিনি৷

বর্তমান পদের পূর্বে তিনি কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির এমডিএস, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

তিনি প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব এবং প্রাথমিক শিক্ষা বৃত্তি প্রকল্পের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ড. নুরুন্নাহর চৌধুরী চাকরিজীবনের শুরুতে কক্সবাজার, পাবনা ও ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার হিসেবে মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

আজ মন্ত্রণালয়ে যোগদানের পর তিনি নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক গৃহীত উন্নয়নমূলক কার্যক্রমগুলোকে আরও ত্বরান্বিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে নব নিযুক্ত সচিব সংশ্লিষ্ট সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করা আহ্বান জানান।

আইকে/ টিএ

Share this news on:

সর্বশেষ

img
দলীয় প্রার্থী নূরুজ্জামান বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ জামায়াত আমিরের Feb 04, 2026
img
ধর্মের নামে দেশে আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে : রিজভী Feb 04, 2026
img
ভুয়া ব্যালট ছাপানোর অপচেষ্টা চলছে: তারেক রহমান Feb 04, 2026
img
পোশাক নিয়ে কটাক্ষের শিকার হওয়ায় মুখ খুললেন সংগীতশিল্পী চ্যাপেল রোয়ান Feb 04, 2026
img
৯ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির Feb 04, 2026
img
মার্কিন শুল্ক কমানোর খবরে ভারতের শেয়ারবাজারে বড় উত্থান Feb 04, 2026
img
জামায়াত প্রার্থী আব্দুল বাতেনের বিরুদ্ধে ভোটারদের টাকা দেয়ার অভিযোগ আমিনুল হকের Feb 04, 2026
img
জয়ার সঙ্গে প্রথম কাজ করার অনুভূতি প্রকাশ করল ‘ভুতু’ Feb 04, 2026
img
নির্বাচন উৎসবমুখর হবে, কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026
img
ফের বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা পলাশ! Feb 04, 2026
img
নারী সমাজ নির্বাচনে জামায়াতকে প্রত্যাখ্যান করবে : দুলু Feb 04, 2026
img
ফরিদপুর পৌঁছেছেন তারেক রহমান Feb 04, 2026
img
বিফ-স্টেক কাণ্ডে জামিন মিলল পার্ক স্ট্রিটের সেই ওয়েটারের Feb 04, 2026
img
নারীদের ঘরে আটকে রাখার রাজনীতি দেশের জন্য অশনিসংকেত: তারেক রহমান Feb 04, 2026
img
এখনই বসে না পড়লে ১২ তারিখের পর শুয়ে পড়বেন: জামায়াতকে আব্দুস সালাম Feb 04, 2026
img
মা-বোনদের সম্মান না করলে বেহেশতে যাওয়া যাবে না: মির্জা ফখরুল Feb 04, 2026
img
এবারও ভারত নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম Feb 04, 2026
img
১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন: নেতাকর্মীদের তারেক রহমান Feb 04, 2026
img
বিএনপির ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি হাসিনার ১০ টাকার চালের মতো: গোলাম পরওয়ার Feb 04, 2026
img
নির্বাচন ও গণভোটের তথ্য মিলবে ৩৩৩-তে ডায়াল করে Feb 04, 2026