৭ মাস পর সচিব পেল পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ

দীর্ঘ ৭ মাস ধরে সচিবের পদ শূন্য থাকার পর অবশেষে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ নতুন সচিব পেয়েছে। সরকার কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শওকত রশীদ চৌধুরীকে পদোন্নতি দিয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে নিয়োগ দিয়েছে।

রোববার (২ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

একইদিন আরও দুই মন্ত্রণালয় ও এক বিভাগে সচিব নিয়োগ দেয় সরকার। এর মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ড. নুরুন্নাহার চৌধুরীকে পদোন্নতি দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব এবং অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব বিলকিস জাহান রিমিকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব এস এম শাকিল আখতারকে পরিকল্পনা বিভাগের সচিব পদে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জানা গেছে, গত ২৫ মার্চ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. নজরুল ইসলামকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে বদলি করা হয়। তারপর থেকে এই পদ খালি ছিল। অতিরিক্ত সচিব মো. ইসমাইল হোসেন এতদিন ধরে সচিবের রুটিন দায়িত্ব পালন করে আসছিলেন।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭১ সালের ১২ ডিসেম্বর থেকে স্থানীয় সরকার বিভাগ ও পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ একত্রে ছিল। পরবর্তী সময়ে ১৯৮২ সালে এনাম কমিটির মাধ্যমে এ মন্ত্রণালয়ের দুটি বিভাগ তৈরি করা হয়। একটি হলো স্থানীয় সরকার বিভাগ এবং অন্যটি হলো পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ।

বর্তমানে দুই বিভাগ মিলে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ সরকারের একটি গুরুত্বপূর্ণ বিভাগ। এ বিভাগের মূল কাজ হলো গ্রামীণ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং সমবায় ব্যবস্থার মাধ্যমে দেশের মানুষের জীবনমান উন্নত করা।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের কার্যক্রম দেশের অর্থনীতি শক্তিশালী করতে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখে।

এ বিভাগের অধীনে মোট ১০টি প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো সমবায় অধিদপ্তর, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া; পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জ; পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ), ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (এসএফডিএফ), বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ইউনিয়ন), বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড (বিএসবিএল) এবং বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন।

জানা গেছে, রোববার রাতে নিয়োগের পর সোমবার (৩ নভেম্বর) সকালে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে যোগ দিয়েছেন মো. শওকত রশীদ চৌধুরী।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে দেশের একটি গণমাধ্যমকে বলেন, সচিব না থাকলে নানা কাজ আটকে থাকে। দীর্ঘদিন পর হলেও সচিব নিয়োগ দেওয়ায় এ মন্ত্রণালয়ের কাজের গতি বাড়বে। এছাড়া অন্যান্য জটিলতাগুলো দূর হবে।

৭ মাস ধরে সচিব না থাকা বিভাগে দায়িত্ব চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ আছে কি না— জানতে চাইলে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের নতুন সচিব মো. শওকত রশীদ চৌধুরী দেশের একটি গণমাধ্যমকে বলেন, চ্যালেঞ্জ তো চাকরি জীবনের সব জায়গায়ই আছে। আমি আজকে মন্ত্রণালয়ে যোগদান করেছি। নিয়ম-কানুনের মধ্য দিয়ে দায়িত্ব পালন করব। এক্ষেত্রে সবার সহযোগিতা চেয়েছি।

তিনি আরও বলেন, টিমওয়ার্ক হিসেবে একটা মন্ত্রণালয়-বিভাগ চলে। এই বিভাগকে এগিয়ে নিতে আমরা সবাই একসঙ্গে কাজ করব।

ইউটি

Share this news on:

সর্বশেষ

img
দলীয় প্রার্থী নূরুজ্জামান বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ জামায়াত আমিরের Feb 04, 2026
img
ধর্মের নামে দেশে আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে : রিজভী Feb 04, 2026
img
ভুয়া ব্যালট ছাপানোর অপচেষ্টা চলছে: তারেক রহমান Feb 04, 2026
img
পোশাক নিয়ে কটাক্ষের শিকার হওয়ায় মুখ খুললেন সংগীতশিল্পী চ্যাপেল রোয়ান Feb 04, 2026
img
৯ ফেব্রুয়ারি রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির Feb 04, 2026
img
মার্কিন শুল্ক কমানোর খবরে ভারতের শেয়ারবাজারে বড় উত্থান Feb 04, 2026
img
জামায়াত প্রার্থী আব্দুল বাতেনের বিরুদ্ধে ভোটারদের টাকা দেয়ার অভিযোগ আমিনুল হকের Feb 04, 2026
img
জয়ার সঙ্গে প্রথম কাজ করার অনুভূতি প্রকাশ করল ‘ভুতু’ Feb 04, 2026
img
নির্বাচন উৎসবমুখর হবে, কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026
img
ফের বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা পলাশ! Feb 04, 2026
img
নারী সমাজ নির্বাচনে জামায়াতকে প্রত্যাখ্যান করবে : দুলু Feb 04, 2026
img
ফরিদপুর পৌঁছেছেন তারেক রহমান Feb 04, 2026
img
বিফ-স্টেক কাণ্ডে জামিন মিলল পার্ক স্ট্রিটের সেই ওয়েটারের Feb 04, 2026
img
নারীদের ঘরে আটকে রাখার রাজনীতি দেশের জন্য অশনিসংকেত: তারেক রহমান Feb 04, 2026
img
এখনই বসে না পড়লে ১২ তারিখের পর শুয়ে পড়বেন: জামায়াতকে আব্দুস সালাম Feb 04, 2026
img
মা-বোনদের সম্মান না করলে বেহেশতে যাওয়া যাবে না: মির্জা ফখরুল Feb 04, 2026
img
এবারও ভারত নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম Feb 04, 2026
img
১৩ তারিখ থেকে আগামী ৫ বছর জনগণের পা ধরে থাকবেন: নেতাকর্মীদের তারেক রহমান Feb 04, 2026
img
বিএনপির ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি হাসিনার ১০ টাকার চালের মতো: গোলাম পরওয়ার Feb 04, 2026
img
নির্বাচন ও গণভোটের তথ্য মিলবে ৩৩৩-তে ডায়াল করে Feb 04, 2026