রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও পাকিস্তান পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, রাশিয়া, উত্তর কোরিয়া, চীন, পাকিস্তান এবং অন্যান্য দেশ গোপনে ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে।

রোববার (২ নভেম্বর) সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'কিন্তু তারা (ওই দেশগুলো) তোমাকে এটা বলতে যায় না। আর তুমি জানো, তারা যতই শক্তিশালী হোক না কেন, এই পৃথিবীটা একটা বিরাট ব্যাপার। তুমি জানো না তারা কোথায় পরীক্ষা করছে। তারা অনেক গভীরে অনেক গভীরে পরীক্ষা চালায়...যেখানে মানুষ ঠিক জানে না কী ঘটছে। (তবে) তুমি একটু কম্পন অনুভব করো।'

তিনি বলেন, 'তারা পরীক্ষা করে এবং আমরা পরীক্ষা করি না। আমাদের পরীক্ষা করতে হবে। আর রাশিয়া - অন্যদিন যখন বলেছিল যে, তারা কিছু ধরণের ভিন্ন স্তরের পরীক্ষা করবে - তখন কিছুটা হুমকি দিয়েছিল। কিন্তু রাশিয়া পরীক্ষা করে, চীন পরীক্ষা করে এবং আমরাও পরীক্ষা করব। উত্তর কোরিয়া এবং পাকিস্তানও পরীক্ষা করছে।'

মার্কিন নেতা ব্যাখ্যা করেন, 'আমাদের কাছে সেরা (পারমাণবিক অস্ত্র) আছে। (প্রেসিডেন্ট হিসেবে) আমিই ছিলাম, যে চার বছরে এগুলো সংস্কার এবং তৈরি করেছে। (তবে) আমি এটা করতে ঘৃণা করতাম; কারণ ধ্বংসাত্মক ক্ষমতা এমন একটি জিনিস, যা সম্পর্কে আপনি কথাও বলতে চান না।'

ট্রাম্প আরও বলেন, 'আর যদি আমাদের পারমাণবিক অস্ত্রাগার থাকে, তাহলে আমাদের সেগুলো পরীক্ষাও করতে হবে। অন্যথায় তুমি আসলে জানতে পারবে না যে, এগুলো কীভাবে কাজ করবে। আর আমরা কখনোই সেগুলো ব্যবহার করতে চাই না।'

২৯ অক্টোবর ট্রাম্প পেন্টাগনকে অবিলম্বে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দেন। তিনি কোন ধরণের পরীক্ষা বলতে চাইছেন বা এতে পারমাণবিক ওয়ারহেড বিস্ফোরণ ঘটবে কি না, তা নির্দিষ্ট করে বলেননি।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
চট্টগ্রাম বন্দরে আন্দোলনকারী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ Feb 02, 2026
img
নির্বাচন নিয়ে অসংখ্য অপতথ্য মোকাবেলা করতে হচ্ছে: প্রেস সচিব Feb 02, 2026
img
ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজির লাইসেন্স দেয়া হচ্ছে: হাসনাত Feb 02, 2026
img
বিয়ের আগে রেট্রো রোমান্স, প্রি ওয়েডিং ফটোশুটে রণজয় ও শ্যামৌপ্তি Feb 02, 2026
img
ইরান ইসলামী বিপ্লবের আদর্শের প্রতি অঙ্গীকারবদ্ধ, চক্রান্ত ব্যর্থ হবে: সিনিয়র কমান্ডার Feb 02, 2026
img
হাইকোর্টের এক বিচারপতির পদত্যাগ Feb 02, 2026
img
একটি দল নারীদের মর্যাদা দিতে চায় না : সালাহউদ্দিন আহমদ Feb 02, 2026
img
ভোটে ১৬ হাজার বিএনসিসি নিয়োগে আপত্তি বিএনপির Feb 02, 2026
img
যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয় : তারেক রহমান Feb 02, 2026
img
নারীকে ব্ল্যাকমেইল, আবারও গ্রেপ্তার হতে পারে নোবেল Feb 02, 2026
img
অতীতেও পারেনি এবং ভবিষ্যতেও কেউ জাতীয় পার্টির কবর রচনা করতে পারবে না: জিএম কাদের Feb 02, 2026
img
ক্ষমতায় গেলে নারীদের মাথায় তুলে রাখবো: জামায়াত আমির Feb 02, 2026
img
মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া উচিত হয়নি: শশী থারুর Feb 02, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্ষতি ৬ হাজার ১৫০ কোটি টাকা Feb 02, 2026
img
আইডি হ্যাকের মিথ্যা কথা বলে ধর্মকে ব্যবহার করে একটি দল : তারেক রহমান Feb 02, 2026
img
ভারতের বিপক্ষে ফাইনালও কি বর্জন করবে পাকিস্তান? প্রশ্ন পিটারসেনের Feb 02, 2026
img
একই অভিযোগে বিএনপির ২৮ নেতাকর্মী বহিষ্কার Feb 02, 2026
img
প্রায় নগ্ন পোশাকে গ্র্যামির রেড কার্পেটে গায়িকা চ্যাপেল রোয়ান Feb 02, 2026
img
চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা কায়সার কামালের Feb 02, 2026
img
নির্বাচনে বিএনসিসি নিয়োগ দেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 02, 2026