পুতিন ও শি জিনপিং দুজনকেই সামলানো কঠিন : ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাকি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং- কাকে সামলানো বেশি কঠিন? এমন প্রশ্নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক জনের নাম না নিয়ে বরং দুজনকেই প্রশংসা করলেন।

সিবিএস নিউজের সিক্সটি মিনিটস অনুষ্ঠানে ট্রাম্প বলেন, তারা দুজনই শক্তিশালী, বুদ্ধিমান ও কঠোর নেতা। তাদেরকে গুরুত্বের সঙ্গে নিতে হয়। দুজনকেই সামলানো কঠিন।
এটি ছিল সিবিএসের মূল কোম্পানির সঙ্গে মামলা নিষ্পত্তির পর ট্রাম্পের প্রথম টেলিভিশন সাক্ষাৎকার।

ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করে বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর এমন এক দেশ পেয়েছিলাম, যেখানে পুতিন ভেবেছিলেন তিনি জিতছেন। কিন্তু আমি প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ হতো না।

তিনি আরও বলেন, আমার চার বছরের মেয়াদে কখনও এমন যুদ্ধ হয়নি। এতে কোনো সন্দেহ নেই।

ট্রাম্প দাবি করেন, এমনকি পুতিনও নাকি স্বীকার করেছেন- যদি ট্রাম্প ক্ষমতায় থাকতেন, ইউক্রেন যুদ্ধ এড়ানো যেত।

নিজ প্রশাসনের সামরিক শক্তি নিয়ে তিনি বলেন, আমার প্রথম মেয়াদে আমরা সেনাবাহিনী পুনর্গঠন করেছি। আমরা বিশ্বের সবচেয়ে উন্নত অস্ত্র তৈরি করেছি, যেগুলো এখন বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত হচ্ছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে নিয়েও ট্রাম্প ইতিবাচক মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের সম্পর্ক খুবই ভালো। শি একজন শক্তিশালী ও ক্ষমতাবান নেতা।

করোনাভাইরাস মহামারির সময় কিছু চাপ তৈরি হলেও দুই দেশের সম্পর্ক এখনও ভালো আছে বলে জানান ট্রাম্প। তিনি বলেন, চীন ও যুক্তরাষ্ট্র উভয়েই শক্তিশালী দেশ, তাই আমাদের সম্পর্ক ভালো থাকা জরুরি।

সম্প্রতি ট্রাম্প চীনা পণ্যের ওপর শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, এ সিদ্ধান্ত দক্ষিণ কোরিয়ায় শি জিনপিংয়ের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের ফলাফল।

টিজে/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
বৌভাতে ‘তুই’ থেকে ‘তুমি’, প্রিয়াঙ্কার মিষ্টি অস্বস্তিতে উত্তাল নেটদুনিয়া Feb 07, 2026
img
এবার সিনেমার নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন মিথিলা! Feb 07, 2026
একটি বিখ্যাত কুসংস্কার। ইসলামিক জ্ঞান Feb 07, 2026
img
আচরণবিধি লঙ্ঘনের জন্য জামায়াত প্রার্থীকে শোকজ Feb 07, 2026
আগামী ২দিন ঢাকায় জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান: মাহদী আমিন Feb 07, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 07, 2026
img
বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করল ইংল্যান্ড Feb 07, 2026
img
চলে গেলেন যাত্রাশিল্পের কিংবদন্তি মিলন কান্তি দে Feb 07, 2026
img
অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করল বার্সেলোনা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসায় মির্জা ফখরুল Feb 07, 2026
img
একটি মহল কোনোভাবেই এ দেশে নির্বাচন হোক তা চায় না : এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু Feb 07, 2026
img
রাজা-মধুবনীর ছেলে কেশবকে 'কাকাবাবু' লুকে দেখে মুগ্ধ প্রসেনজিৎ! Feb 07, 2026
img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, ভোট দেবে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026