নেপালে তুষারধসে ৭ পর্বতারোহীর প্রাণহানি

নেপালের মাউন্ট ইয়ালুং রি-তে তুষারধসে সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন বিদেশি পর্বতারোহী এবং দুই নেপালি গাইড।

মঙ্গলবার (৪ নভেম্বর) সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ খবর জানানো হয়।

সশস্ত্র পুলিশ বাহিনীর মুখপাত্র শৈলেন্দ্র থাপা জানান, ৪,৯০০ মিটার উঁচু বেস ক্যাম্পে আরও পাঁচজন আহত হয়েছেন।

বিদেশি পর্বতারোহীদের জাতীয়তা এবং পরিচয় এখনও নিশ্চিত করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহ থেকে নেপালে আবহাওয়ার অবনতি হচ্ছে, পাহাড়ে তুষারঝড়ের খবরও পাওয়া গেছে।

তুষারধসের পর উদ্ধারকারীরা পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছাচ্ছিলেন। একটি উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করেছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে পিছিয়ে আসতে বাধ্য হয়। থাপা বলেছেন, মঙ্গলবার ভোরবেলা এই উদ্ধার অভিযান আবার শুরু করার চেষ্টা করা হবে।

মাউন্ট ইয়ালুং রি ৫,৬০০ মিটার (১৮,৩৭০ ফুট) উচ্চতার একটি শৃঙ্গ। এটিকে নতুনদের জন্য একটি পর্বত হিসেবে বিবেচনা করা হয়, যাদের উচ্চ পর্বত আরোহণের পূর্ব অভিজ্ঞতা নেই।

নেপালে বিশ্বের ১৪টি উচ্চতম পর্বতের মধ্যে আটটি রয়েছে, যার মধ্যে মাউন্ট এভারেস্টও আছে।

টিজে/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
বৌভাতে ‘তুই’ থেকে ‘তুমি’, প্রিয়াঙ্কার মিষ্টি অস্বস্তিতে উত্তাল নেটদুনিয়া Feb 07, 2026
img
এবার সিনেমার নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন মিথিলা! Feb 07, 2026
একটি বিখ্যাত কুসংস্কার। ইসলামিক জ্ঞান Feb 07, 2026
img
আচরণবিধি লঙ্ঘনের জন্য জামায়াত প্রার্থীকে শোকজ Feb 07, 2026
আগামী ২দিন ঢাকায় জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান: মাহদী আমিন Feb 07, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 07, 2026
img
বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করল ইংল্যান্ড Feb 07, 2026
img
চলে গেলেন যাত্রাশিল্পের কিংবদন্তি মিলন কান্তি দে Feb 07, 2026
img
অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করল বার্সেলোনা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসায় মির্জা ফখরুল Feb 07, 2026
img
একটি মহল কোনোভাবেই এ দেশে নির্বাচন হোক তা চায় না : এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু Feb 07, 2026
img
রাজা-মধুবনীর ছেলে কেশবকে 'কাকাবাবু' লুকে দেখে মুগ্ধ প্রসেনজিৎ! Feb 07, 2026
img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026
img
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, ভোট দেবে দাঁড়িপাল্লা-শাপলা কলিতে: হাসনাত আবদুল্লাহ Feb 07, 2026
img
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি Feb 07, 2026
img
এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী Feb 07, 2026
img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026