© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিশরে সহস্রাধিক কোরআনের হাফেজকে সংবর্ধনা

শেয়ার করুন:
মিশরে সহস্রাধিক কোরআনের হাফেজকে সংবর্ধনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৩ পিএম | ০৪ নভেম্বর, ২০২৫
মিশরের গিজা প্রদেশের আস-সাফ শহরে আল-আজহার ইসলামিক সেন্টারের ১ হাজার ৩০ জন কোরআনের হাফেজকে সম্মান জানানো হয়েছে। এই উৎসবমুখর আয়োজন ঘিরে পুরো এলাকা ধর্মীয় আবেগ ও গর্বের এক মহামিলন কেন্দ্রে পরিণত হয়।

সোমবার (৩ নভেম্বর) গিজার আল-গামাজা আল-কুবরা গ্রামে কেন্দ্রীয় ইসলামিক কমপ্লেক্সে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
হাফেজদের বরণ করে নিতে সেখানে তৈরি করা হয় একটি বিশেষ মর্যাদার করিডোর। শত শত মানুষ এই করিডোরে দাঁড়িয়ে করতালি ও দোয়ার মাধ্যমে হাফেজদের বরণ করেন। হাজারো শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠানটিতে ঈমানী ভালোবাসা ও গর্বের এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
 
আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শীর্ষ আলেম ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এই সম্মাননা অনুষ্ঠানে অংশ নেন। হাফেজদের বুকে জড়িয়ে ধরে অভিভাবকেরা অশ্রুসিক্ত চোখে নিজেদের অনুভূতি ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 
অনুষ্ঠানে অংশ নেওয়া হাফেজদের মায়েরা মাথায় বিশেষ ধরনের মুকুট পরেন। এই মুকুটগুলোতে আরবিতে লেখা ছিল-প্রথম হাজার হাফেজ। এই লেখাটি ঐতিহাসিক সংখ্যাটিকে স্মরণীয় করে রাখে।
 
স্থানীয়রা জানিয়েছেন, এই আয়োজনটি কেবল কোরআনের হাফেজদের সম্মান জানানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি ধর্মীয় শিক্ষা ও সামাজিক সম্মানের বন্ধনকে মজবুত করে এবং পুরো সমাজের জন্য প্রেরণার বার্তা বহন করে।
 
অনুষ্ঠানের শেষে ২১০ জন শ্রেষ্ঠ হাফেজ যারা সম্পূর্ণ কোরআন মুখস্থ করেছে তাদেরকে ওমরাহ পালনের সুযোগ দেওয়া হয়। এছাড়া অন্যান্য হাফেজদের মধ্যে নগদ পুরস্কার বিতরণ করা হয়।

এসএস/টিএ

মন্তব্য করুন