© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৪ বছরের দাম্পত্যেও স্বামীর ওপর সন্দেহ টুইঙ্কলের

শেয়ার করুন:
২৪ বছরের দাম্পত্যেও স্বামীর ওপর সন্দেহ টুইঙ্কলের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৮ পিএম | ০৪ নভেম্বর, ২০২৫
বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নার দাম্পত্য জীবন প্রায় ২৪ বছরের। এত বছরে তাদের বিয়ে নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। বিশেষ করে অভিনেতা অক্ষয়ের একাধিক সম্পর্কের বিতর্ক বহুবার উঠে এসেছে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, তার কিছু প্রেম সেটে শুরু হয়ে শেষ হয়েছে, আবার কোনো প্রেম বাগ্‌দানের পরও ভেঙেছে।

তবে শেষ পর্যন্ত তিনি অভিনেত্রী টুইঙ্কল খান্নার সঙ্গেই গাঁটছড়া বাঁধেন। কিন্তু এত বছর একসঙ্গে থাকলেও স্বামীকে নাকি পুরোপুরি ভরসা করতে পারেন না টুইঙ্কল।

টুইঙ্কল খান্না মনে করেন, অক্ষয় হয়তো আবার বিয়ে করতে পারেন। এই আশঙ্কায় টুইঙ্কল একবার বলেছিলেন, ‘আমি মরে গেলে তুমিও বিষ খেয়ে মরে যেয়ো। তোমার দ্বিতীয় স্ত্রী আমার ব্যাগ-জামা পরে ঘুরবে, আমি মানতে পারব না।’




উল্লেখ্য, অক্ষয় ও টুইঙ্কলের বিয়ে হয়েছিল ২০০১ সালে। তাদের দুই সন্তান আরভ ও নিতারা। তাদের বড় ছেলে আরভ বর্তমানে লন্ডনে ফ্যাশন নিয়ে পড়াশোনা করছেন এবং মেয়ে নিতারা সবে কৈশোরে পা দিয়েছেন।

এসএন 

মন্তব্য করুন