ভারতে দুই ট্রেনের সংঘর্ষে ৪ জন নিহত

ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে পণ্যবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ( ৪ নভেম্বর) ছত্তিশগড়ের বিলাসপুর জেলায় যাত্রীবাহী একটি ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় প্রাথমিকভাবে চারজন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

বিলাসপুর-কাটনি রেলপথের লাল খাদান এলাকার কাছে কোরবা যাত্রীবাহী ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে থাকা মালবাহী একটি ট্রেনের আঘাত করে। সংঘর্ষের মাত্রা তীব্র হওয়ায় যাত্রীবাহী ট্রেনের সামনের বগিগুলো একেবারে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।

বিলাসপুর জেলার পুলিশ সুপার রজনীশ সিং বলেছেন, এই দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। আহতদের উদ্ধারের পর কাছের বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।

দুর্ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, ট্রেনের ইঞ্জিন ও সামনের বগিগুলো চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতরে আটকে পড়া জীবিতদের খোঁজে তল্লাশি শুরু করেছেন।

দেশটির রেলওয়ে বিভাগের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় প্রশাসন এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে।

উদ্ধারকৃত যাত্রীদের মাঝে এক শিশুও রয়েছে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য ঘটনাস্থলে মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। ট্রেনের ভেতর ধ্বংসস্তূপে আটকে পড়ায় গুরুতর আহতদের অনেককেই সেখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুই ট্রেনের সংঘর্ষে রেললাইনের বৈদ্যুতিক তার ও সিগন্যাল সিস্টেমের ব্যাপক ক্ষতি হয়েছে। যে কারণে ওই অঞ্চলের পুরো রুটে রেল চলাচল ব্যাহত হয়েছে। একাধিক এক্সপ্রেস ও যাত্রীবাহী ট্রেনের যাত্রা অথবা বিকল্প রুটে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি আটকে পড়া যাত্রীদের জন্য বিকল্প পরিবহনের ব্যবস্থাও করা হচ্ছে বলে জানানো হয়েছে।

এই দুর্ঘটনার কারণ জানতে রেলওয়ে কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে সিগন্যাল ত্রুটি কিংবা মানবিক ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

টিএম/টিএ


Share this news on:

সর্বশেষ

img
বাড়িতে ডেকে সাফাইকর্মীকে সোনার হার উপহার দিলেন রজনীকান্ত Feb 04, 2026
img
উৎসবের দখল কার হাতে, এগিয়ে অনিল রবিপুড়ি Feb 04, 2026
img
‘হাম হিন্দুস্তানি’ সিনেমায় একই ফ্রেমে সাইফ ও মিমি! Feb 04, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবি ঘিরে বিপুল প্রচারের পরিকল্পনা Feb 04, 2026
img
জাভেদের সঙ্গে বিচ্ছেদের পরও শাবানার সঙ্গে সম্পর্ক রক্ষা করেছেন ফারহানের মা Feb 04, 2026
img
সায়ককে নিয়ে শ্রীনন্দার পোস্ট ঘিরে ইনফ্লুয়েন্সারদের দায়িত্ব নিয়ে নতুন বিতর্ক Feb 04, 2026
img
আমিরের পর সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাক, জামায়াতের প্রতিক্রিয়া Feb 04, 2026
img
নির্বাচনি প্রচারণায় নারীদের নিরাপত্তা ও সুরক্ষা চেয়ে রিট Feb 04, 2026
img
আইনি বিয়ে সারলেন ঐশ্বর্যা শর্মা, উপহার হাতে অতিথি হয়ে এলেন সব্যসাচী Feb 04, 2026
img
মিমি চক্রবর্তীকে ‘হেনস্থা’র ঘটনায় অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ Feb 04, 2026
img
তরুণরাই বাংলাদেশ চালাবে : জামায়াত আমির Feb 04, 2026
img
মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেবো না: নাহিদ ইসলাম Feb 04, 2026
img
আজ ইশতেহার ঘোষণা করবে জামায়াত Feb 04, 2026
img
ফেব্রুয়ারির প্রথম ২ দিনে এসেছে ৩২ কোটি ডলার রেমিট্যান্স Feb 04, 2026
img
মা ও ভাই-বোনকে বাঁচাল ১৩ বছরের কিশোর! Feb 04, 2026
img
আজ তিস্তাপাড়ের জনসভায় যোগ দিচ্ছেন জামায়াত আমির Feb 04, 2026
img
হাড় ভাঙা শরীর, মানসিক জোরেই টিকে আছেন আমাল মালিক Feb 04, 2026
img
রিয়ালের পাওয়া পেনাল্টি নিয়ে বার্সা প্রেসিডেন্টের উপহাস Feb 04, 2026
img
রাজধানীতে আজ কোথায় কী? Feb 04, 2026
img
আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র: সেন্টকম Feb 04, 2026