খুলনায় দুই সহযোগীসহ গ্রেপ্তার ‘কনডম রিপন’

খুলনার দিঘলিয়া থেকে দুই সহযোগীসহ তালিকাভুক্ত সন্ত্রাসী রিপন শেখ ওরফে ‌‘কনডম রিপনকে’ (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার ভোর রাতে দিঘলিয়া উপজেলার ফরমায়েশখানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৬ এর সদস্যরা। দুপুরে র‌্যাব-৬ এর পরিচালক সৈয়দ মোহাম্মদ নুরুস সালেহীন ইউসুফ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

রিপন শেখ ওরফে কনডম রিপন ওই এলাকার আনসার বলীর ছেলে। গ্রেপ্তার অন্য দুজন হলেন-পাবনা সদরের বাবুল শেখের ছেলে আব্দুল্লাহ কাওছার (২৪) ও খুলনা মহানগরীর খালিশপুরের মো. আকরাম শেখের ছেলে ইকবাল শেখ (২৭)।

র‌্যাবের দাবি, রিপনের বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে।

সৈয়দ মোহাম্মদ নুরুস সালেহীন ইউসুফ বলেন, রিপন পদ্মা ওয়েল ঘাট মালিক সমিতির সভাপতি ও দিঘলিয়ার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার নামে বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, ৯টি গুলি, একটি ম্যাগাজিন, ১৯টি রামদা, চারটি মোবাইল ফোন ও সিম কার্ড, একটি মেমোরি কার্ড ও নগদ ১৩৫০ টাকা জব্দ করা হয়।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
আর নেই শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী বাদল Feb 04, 2026
img
ইভেন্টে সকলকে হার মানালেন তামান্না ভাটিয়া Feb 04, 2026
img
আইনি জটিলতায় বিশাল ভরদ্বাজের নতুন ছবি ‘ও রোমিও’ Feb 04, 2026
img
পরিচিত হাসির জগতে অচেনা চরিত্রে অক্ষয় কুমার Feb 04, 2026
img
শুটিংয়ের আগেই বড় ধাক্কা, টাইগার শ্রফের ছবি থেকে বাদ মিলাপ জাভেরি Feb 04, 2026
img
‘প্রলয়’ ঘিরে নতুন জল্পনা, গোপনে রাখা হয়েছে নারী চরিত্র Feb 04, 2026
img
মে দিবসে একদিনে দুই ছবি, রাম চরণ বনাম অখিল Feb 04, 2026
img
মুক্তির আগেই আলোচনার শীর্ষে বিশাল ভরদ্বাজের ‘ও রোমিও’ Feb 04, 2026
img
ভারতীয় সিনেমার গানে কন্ঠ দিচ্ছেন জেনিফার লোপেজ Feb 04, 2026
img
গুলিতে প্রাণ হারালেন গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ Feb 04, 2026
img
নীরব ভালোবাসার পরিণতি, বিয়ের পথে বিজয় ও রাশমিকা Feb 04, 2026
img
দুবাইয়ের রান্নাঘর থেকে বিশ্বকাপের মঞ্চে উসমান তারিক! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ হবে আরেক পাকিস্তান: ফজলুর রহমান Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা Feb 04, 2026
img
বোন খুশবুর চেয়ে মাত্র ছয় মাসের ছোট দিশা পাটানি! Feb 04, 2026
img
১২ ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি দেশের ভবিষ্যত নির্ধারণ করবে: হাবিব Feb 04, 2026
img
জামায়াত কর্মীর সিল জালিয়াতি, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শামিল: এ্যানি Feb 04, 2026
img
জামায়াতের বিরুদ্ধে অভিযোগ বিএনপির মুদ্রাদোষে পরিণত হয়েছে: রেজাউল করিম Feb 04, 2026
img
অনুভ জৈনের কনসার্টে আবেগঘন দিব্যাণী মণ্ডল, ‘তোমার গানই আমার থেরাপি’ Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে মতিঝিলে ডিবির অভিযান Feb 04, 2026