টাইফুন কালমায়েগির তাণ্ডবে ফিলিপাইনের ৯৩ জনের প্রাণহানি

টাইফুন কালমায়েগির আঘাতে ফিলিপাইনে মৃতের সংখ্যা ৯৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখনও নিখোঁজ আরও ২৬ জন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আরটিই।

গত সোমবার (৩ নভেম্বর) মধ্যরাতে ফিলিপাইনের মধ্যাঞ্চলে আঘাত হানে টাইফুন কালমায়েগি। এরপর স্থানীয় সময় মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৮টার দিকে টাইফুনটি সেবু ও নেগরোস দ্বীপ অতিক্রম করে। সেবু প্রদেশে রীতিমতো তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড়টি।

এ সময় বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৫০ কিলোমিটার। কোথাও কোথাও তা ১৮৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। প্রচণ্ড বেগের বাতাস ও প্রবল বৃষ্টিতে প্লাবিত হয়েছে পুরো সেবু দ্বীপ। এই দুর্যোগে গত মঙ্গলবার মাত্র দুইজনের মৃত্যুর খবর পাওয়া যায়। তবে এরপর দ্রুতই বেড়েছে মৃতের সংখ্যা।

সংবাদ সংস্থা আরটিইর প্রতিবেদন মতে, সেবু প্রাদেশিক সরকারের মুখপাত্র রন রামোস আজ বুধবার (৫ নভেম্বর) সকালে জানিয়েছেন, সেবু সিটির মেট্রোপলিটন এলাকার অংশ লিলোয়ান শহর থেকে এখন পর্যন্ত ৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে প্রদেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬।

এর আগে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার উপপ্রধান রাফায়েলিতো আলেহান্দ্রো জানান, অন্যান্য প্রদেশে আরও কমপক্ষে ১৭ জন মারা গেছেন। ফলে মোট মৃতের সংখ্যা ৯৩ জনে দাঁড়িয়েছে। আরও ২৬ জন নিখোঁজ রয়েছে। তবে বিবিসি ও সিএনএনের সবশেষ তথ্য মতে, মৃতের সংখ্যা ৮৫ জনে দাঁড়িয়েছে।

ওই কর্মকর্তা বলেন, ‘মূল শহরগুলোতেই বন্যার প্রভাব সবচেয়ে ভয়াবহ ছিল, যেগুলো উচ্চমাত্রায় নগরায়িত অঞ্চল। এমন বন্যা কখনও দেখিনি।’ আবহাওয়া বিশেষজ্ঞ চার্মাগনে ভারিলা জানান, কালমায়েগি আঘাত হানার আগের ২৪ ঘণ্টায় সেবু সিটি অঞ্চলে ১৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়- যা পুরো মাসের গড় (১৩১ মিমি)-এর চেয়েও অনেক বেশি।

প্রাদেশিক গভর্নর পামেলা বারিকুয়াত্রো এই পরিস্থিতিকে ‘অভূতপূর্ব’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম ঝড়ের বাতাসই সবচেয়ে বড় বিপদ হবে। কিন্তু আসলে পানি আমাদের মানুষদের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।’

এদিকে ফিলিপাইনের সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, টাইফুন-পরবর্তী ত্রাণ কার্যক্রমে নিয়োজিত চারটি হেলিকপ্টারের মধ্যে একটি উত্তর মিন্দানাও দ্বীপে বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন।

ইস্টার্ন মিন্দানাও কমান্ড জানায়, সুপার হিউই হেলিকপ্টারটি বুতুয়ান শহরে ত্রাণ সহায়তা পৌঁছে দিতে গিয়ে দুর্ঘটনায় পড়ে। পরে বিমানবাহিনীর মুখপাত্র কর্নেল মারিয়া ক্রিস্টিনা বাস্কো জানান, দুর্ঘটনাস্থল থেকে ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুইজন পাইলট এবং চারজন ক্রু সদস্য ছিলেন।

টিএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
‘কান্তারা’র সাফল্যের পর ঋষভ শেঠির বাজার মূল্য দ্বিগুণ Feb 04, 2026
img
নির্বাচন হবে অবাধ-সুষ্ঠু, এতে কোনো ছাড় নাই: কুমিল্লার জিওসি Feb 04, 2026
img
মেটাননি কোটি টাকার ঋণ, ফের জেলযাত্রা রাজপাল যাদবের Feb 04, 2026
img
থাই নির্বাচনে আলোচনায় সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন Feb 04, 2026
img
দঙ্গল থেকে থ্রি ইডিয়টস: আমির খানের সাফল্যের রেখা এখনো অদম্য Feb 04, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নতুন 'ভেন্যু' চাইছে ইরান Feb 04, 2026
img
লিবিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের যোগদান Feb 04, 2026
img
এক হাজার কোটি টাকার ক্লাবে রণবীর সিং- এর নতুন রেকর্ড Feb 04, 2026
img
সংক্রান্তি ২০২৭-এ টলিউডে শুরু মহাতারকাদের মহাযুদ্ধ Feb 04, 2026
img
মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি টাকা, আইসিসির ৬ হাজার কোটি! Feb 04, 2026
img
আদমজী ইপিজেডের আবাসিক কোয়ার্টারে বিস্ফোরণ, আহত ১ Feb 04, 2026
img
রাত তিনটায় ফোন! বাদশার কোন 'বদভ্যাস'-এর কথা ফাঁস করলেন কাজল? Feb 04, 2026
img
বাড়িতে ডেকে সাফাইকর্মীকে সোনার হার উপহার দিলেন রজনীকান্ত Feb 04, 2026
img
উৎসবের দখল কার হাতে, এগিয়ে অনিল রবিপুড়ি Feb 04, 2026
img
‘হাম হিন্দুস্তানি’ সিনেমায় একই ফ্রেমে সাইফ ও মিমি! Feb 04, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবি ঘিরে বিপুল প্রচারের পরিকল্পনা Feb 04, 2026
img
জাভেদের সঙ্গে বিচ্ছেদের পরও শাবানার সঙ্গে সম্পর্ক রক্ষা করেছেন ফারহানের মা Feb 04, 2026
img
সায়ককে নিয়ে শ্রীনন্দার পোস্ট ঘিরে ইনফ্লুয়েন্সারদের দায়িত্ব নিয়ে নতুন বিতর্ক Feb 04, 2026
img
আমিরের পর সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাক, জামায়াতের প্রতিক্রিয়া Feb 04, 2026
img
নির্বাচনি প্রচারণায় নারীদের নিরাপত্তা ও সুরক্ষা চেয়ে রিট Feb 04, 2026