© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিলেট জেলা ও মহানগর আ.লীগে নতুন নেতৃত্ব

শেয়ার করুন:
সিলেট জেলা ও মহানগর আ.লীগে নতুন নেতৃত্ব

লুৎফুর রহমান, নাসির উদ্দিন, মাসুক উদ্দিন , জাকির হোসেন

own-reporter-sylhet
০৫:৩১ পিএম | ০৫ ডিসেম্বর, ২০১৯

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে সিলেট আলিয়া মাদরাসা মাঠে নতুন কমিটির নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সিলেট জেলা আওয়ামী লীগের নতুন সভাপতি হয়েছেন এডভোকেট লুৎফুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন এডভোকেট নাসির উদ্দিন খান।

অন্যদিকে সিলেট মহানগর আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি হয়েছেন মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক করা হয়েছে অধ্যাপক জাকির হোসেনকে।

লুৎফুর রহমান দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আর নাসির উদ্দিন খান দীর্ঘদিন ধরে জেলার যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

অন্যদিকে মাসুক উদ্দিন দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন। আর অধ্যাপক জাকির হোসেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

গণতন্ত্রকে বাঁচাতে হলে আ.লীগকে বাঁচাতে হবে: সিলেটে কাদের

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন