বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ না, টার্গেট ছিলেন বাবলা: সিএমপি কমিশনার

দুষ্কৃতকারীদের লক্ষ্য বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ নয়, নিহত সরোয়ার বাবলা ছিলেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। আজ বুধবার রাতে চট্টগ্রামে এভার কেয়ার হাসপাতাল গেটে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বিকেলে বন্দরনগরীর বায়েজিদ এলাকায় গণসংযোগের সময় গুলিবিদ্ধ হন চট্টগ্রাম-৮ আসনে বিএনপি থেকে সদ্য মনোনয়ন পাওয়া এরশাদ উল্লাহ। তিনি মহানগর বিএনপির আহ্বায়ক। সেই সময় গুলিতে নিহত হন তার সঙ্গে গণসংযোগে থাকা সরোয়ার বাবলা।

সিএমপি কমিশনার বলেন, ‘দুষ্কৃতকারীরা সরোয়ার বাবলার মৃত্যু নিশ্চিত করতে গুলি করে। ঘটনার সময় তিনি এরশাদ উল্লাহর সঙ্গেই ছিলেন। সরোয়ারের অপরাধের ইতিহাস আছে। ধারণা করা হচ্ছে, হামলার মূল টার্গেট ছিলেন সরোয়ার। ঘটনার মূলে যারা, তাদের অনেকেই জেলে আছেন এবং দেশের বাইরে থেকে এর ইন্ধন আছে।’

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অপরাধ যেখানে হচ্ছে আমরা অধিকাংশদেরই গ্রেপ্তার করছি। কিন্তু আসামিরা ঘটনার পরপর রিমোট এলাকায় চলে যায়। সেখান থেকে তাদের ধরা খুবই দুষ্কর।’

নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে কমিশনার হাসিব আজিজ বলেন, ‘এটা অবশ্যই ভালো হলো না। নির্বাচনের আগ মুহূর্তে এমন ঘটনা ভালো নয়। এমন যেন আর না ঘটে, সেই বিষয়ে আমরা সচেতন থাকব।’

তিনি বলেন, ‘এই ঘটনার আগে বিকেল সাড়ে ৪টার দিকে এরশাদ উল্লাহ আমার অফিসে এসেছিলেন। এরপরে তিনি বের হয়ে যান। তিনি যে গণসংযোগে যাবেন, পুলিশকে জানাননি। লোকাল থানাও ইনফর্মড ছিল না।’ এ সময় নির্বাচনে অংশগ্রহণকারীদের গণসংযোগের আগে স্থানীয় থানা ও সিএমপিকে কমপক্ষে ২৪ ঘণ্টা আগে জানানোর পরামর্শ দেন তিনি। গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ আপাতত আশঙ্কামুক্ত আছেন বলেও উল্লেখ করেন সিএমপি কমিশনার।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বরিশালে সমাবেশ শেষে ফরিদপুরে যাবেন তারেক রহমান Feb 04, 2026
img
আমার মা-বোনদের পতিতা বললেন কেন: জাপা মহাসচিব Feb 04, 2026
img
নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ Feb 04, 2026
img
ঢাকার তাপমাত্রা স্থিতিশীল, আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আকাশ Feb 04, 2026
img
ভেনেজুয়েলার মজুত তেল দিয়ে পূর্ণ করা যাবে ৬৪ হাজার স্টেডিয়াম! Feb 04, 2026
img
২০ বছর পর বরিশালে তারেক রহমান, আজ জনসভা বেলস পার্কে Feb 04, 2026
img
‘এপস্টেইন’কে মিডিয়া সামলানোর বুদ্ধি দিয়েছিলেন চমস্কি Feb 04, 2026
img
১৩৭১ কোটি টাকায় দুই লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার Feb 04, 2026
img
৩০ বছর পর একই ফ্রেমে সানি-অক্ষয় Feb 04, 2026
img
যুদ্ধবিরতির মেয়াদ ফুরোতেই কিয়েভে রাশিয়ার নতুন হামলা Feb 04, 2026
img
শান্তি ও উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের দুয়ারে আসাদুজ্জামান Feb 04, 2026
img
সাবেক এনবিআর কর্মকর্তা মতিউরের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন Feb 04, 2026
img
পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান এরফানুল হক, বিপিসির দায়িত্বে রেজানুর রহমান Feb 04, 2026
img
৪ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Feb 04, 2026
img
সিনেমায় সালমানের অভিব্যক্তি নিয়ে সমালোচনা, অভিনেতার জবাব Feb 04, 2026
img
আরও ২৬ নেতাকে বহিষ্কার করল বিএনপি Feb 04, 2026
img
ইরানে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ১৩৯ বিদেশি গ্রেপ্তার Feb 04, 2026
img
ইয়ামাল ও আরাউহোর গোলে কোপা দেল রে’র সেমিতে বার্সেলোনা Feb 04, 2026
img
সাবেক ক্লাবে ফিরছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রামোস Feb 04, 2026
img
বক্স অফিসে ফের ঘুরে দাঁড়াতে মরিয়া রাম Feb 04, 2026