খালেদা জিয়া মুক্তি পেলে সরকার ক্ষমতায় থাকতে পারবে না

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়া মুক্তি পেলে এই অবৈধ সরকার ক্ষমতায় থাকতে পারবে না। তাই তাকে মুক্তি দিচ্ছে না। তিনি যেন মুক্তি না পান, সেই জন্য নানা রকম ষড়যন্ত্র করছে সরকার।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘স্বৈরাচার পতন দিবস’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‍"৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য" এই ব্যানারে আলোচনা সভার আয়োজন করা হয়। এর সভাপতিত্ব করেন ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান।

মির্জা ফখরুল আরো বলেন, স্বৈরাচারী এরশাদ সরকারের সঙ্গে আওয়ামী লীগের বহুদিন ধরে বোঝাপড়া রয়েছে। এই দলটি সবসময় প্রি-গণতন্ত্রের কথা বলে আসছে। কোনোদিন গণতন্ত্র বিশ্বাস করেনি। তারা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে কোনো ভূমিকা রাখেনি।

যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা গুম, খুন, হত্যা, ধর্ষণ করছে উল্লেখ্য তিনি বলেন, সরকার একটি ব্যর্থ বাংলাদেশ তৈরি করছে। দেশে কিছুই নেই। বর্তমানে দেশে গণতন্ত্র, সুশাসন, বিচারব্যবস্থা, মত প্রকাশের স্বাধীনতা- এর কোনটাই নেই।

সভাপতির বক্তব্যে আমানউল্লাহ আমান বলেন, আমরা অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলার প্রত্যাহার চাই।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

 

টাইমস/টিএইচ

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি-ইসলামী আন্দোলনের ২ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান Feb 08, 2026
img
নির্বাচনের আগে ঢাকার পুঁজিবাজারে চাঙাভাব! Feb 08, 2026
img
আজ খালেদ মাসুদ পাইলটের জন্মদিন Feb 08, 2026
img
বিশ্ব প্রতিরক্ষা প্রদর্শনীতে প্রথমবারের মতো নতুন অস্ত্র সামনে আনছে রাশিয়া Feb 08, 2026
img
বাড্ডায় ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের জনসভা শুরু Feb 08, 2026
img
আজ আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ Feb 08, 2026
img
সাইফের সঙ্গে বিয়ের আগে সানির প্রেমে পড়েছিলেন অমৃতা! Feb 08, 2026
img
বিএনপি জোট ক্ষমতায় এলে ভোলার দৃশ্যমান উন্নয়ন হবে: পার্থ Feb 08, 2026
img
নাহিদ ইসলামের আসনে জনসভায় যোগ দেবেন জামায়াত আমির Feb 08, 2026
img
জরুরী বৈঠকে যোগ দিতে পাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি Feb 08, 2026
img
জাপানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু Feb 08, 2026
img
এর আগে রক্ষিতের সঙ্গে কী কারণে বাগ্‌দান ভেঙে যায় রাশ্মিকার? Feb 08, 2026
img
উন্নত ও নিরাপদ বাংলাদেশের পথিকৃৎ হবেন তারেক রহমান: পুতুল Feb 08, 2026
img
আমরা আস্ফালন, লম্পজম্প দেখিয়ে রাজনীতি করি না: এ্যানি Feb 08, 2026
img
ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে খালেদরা Feb 08, 2026
img
মালয়েশিয়ায় নরেন্দ্র মোদিকে দেওয়া হলো লাল গালিচা সংবর্ধনা Feb 08, 2026
img
কোন উপায়ে নিজের রাগকে বশে রাখেন জয়দীপ আহলাওয়াত? Feb 08, 2026
img

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন Feb 08, 2026
img
নোয়াখালীতে ২৬১ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ Feb 08, 2026
img
থাইল্যান্ডে ভোটগ্রহণ শুরু, আলোচনায় ৩টি প্রধান রাজনৈতিক দল Feb 08, 2026