© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রাণ গেল এক হাজতির

শেয়ার করুন:
ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রাণ গেল এক হাজতির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৭ পিএম | ০৬ নভেম্বর, ২০২৫
ঢাকা কেন্দ্রীয় কারাগারের মামুনুর রশিদ (৩৪) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারারক্ষী মো. ওয়াহিদ জানান, হাজতি মামুনুর রশিদ কেন্দ্রীয় কারাগারে আজ বিকেলের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে সন্ধ্যার দিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, ওই হাজতির বাবার নাম শহিদুল ইসলাম। তার হাজতি নম্বর ৪৪৯৪৬/২৫। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরপি/টিএ

মন্তব্য করুন