জকসুর তফসিল ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো দেশের পঞ্চম কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনের প্রস্তুতি। প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতির আদেশে অনুমোদিত ‘জকসু ও হল সংসদ নির্বাচনী বিধি-২০২৫’ অনুযায়ী নির্বাচন পরিচালনা করছে নির্বাচন কমিশন। তবে ওই বিধিমালায় নির্বাচনী ব্যয় এবং নির্বাচন-পরবর্তী শিক্ষার্থী সংসদ পরিচালনার জন্য বাজেট বরাদ্দের উৎস সম্পর্কে নেই কোনো নির্দেশনা।

ফলে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয়ই।

বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক বাজেটেও জকসুর জন্য কোনো সুনির্দিষ্ট খাত রাখা হয়নি। নির্বাচন কমিশনকে ব্যালট পেপার ছাপানো, মনোনয়ন ফর্ম প্রস্তুত, সিসিটিভি স্থাপন, কেন্দ্র পরিচালনা এবং অন্যান্য প্রশাসনিক খাতে উল্লেখযোগ্য অর্থ ব্যয় করতে হবে। কিন্তু এসব ব্যয়ের পরিকল্পনা এখনো সুস্পষ্ট নয়। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তর নির্বাচন কমিশনকে সম্ভাব্য ব্যয়ের একটি বাজেট খসড়া তৈরির নির্দেশ দিয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, বিশ্ববিদ্যালয় আমাদের কাছে নির্বাচনী ব্যয়ের খাতগুলো নিয়ে একটি বাজেট চেয়েছে। প্রথমবারের মতো জকসু নির্বাচন হওয়ায় কীভাবে এগোবো তা চ্যালেঞ্জের বিষয়। তারপরও কয়েক দিনের মধ্যে আমরা একটি খসড়া বাজেট বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেব। আমরা পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে চাই।

অর্থ পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম বলেন, বিধিমালায় জকসুর কেন্দ্রীয় তহবিল বরাদ্দের নিয়ম নেই। তবে কমিশনের জমা দেওয়া বাজেট প্রস্তাব হাতে পেলে কোন খাত থেকে বরাদ্দ দেওয়া যাবে, তা আমরা বিবেচনা করব। হোক তা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ফান্ড কিংবা অন্য কোনো উৎস। পরবর্তীতে নির্বাচিত জকসুর জন্য ইউজিসির কাছে আলাদা বরাদ্দ চাওয়া হবে। প্রয়োজন হলে রিভাইজড বাজেটেও তা সংযুক্ত করা হবে।

তিনি আরও বলেন, জকসুর আর্থিক ব্যবস্থাপনা ও ব্যয়ের খাত নির্ধারণের জন্য স্বতন্ত্র নীতিমালা প্রণয়ন করা হবে।

এ বিষয়ে উপাচার্য ও জকসুর সভাপতি অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, বর্তমানে জকসুর জন্য বিশ্ববিদ্যালয়ের আলাদা কোনো ফান্ড নেই। প্রাথমিকভাবে নির্বাচন পরিচালনা ব্যয় নিজস্ব আয়ের খাত থেকেই দেওয়া হবে। পরবর্তীতে ইউজিসি ও রিভাইজড বাজেটের মাধ্যমে তা সমন্বয় করা হবে। পাশাপাশি জকসুর জন্য দীর্ঘমেয়াদি স্বতন্ত্র তহবিল গঠনের বিষয়টি অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।

এর আগে গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে জকসুর তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। এদিন নির্বাচন কমিশন আগামী ২২ ডিসেম্বর (সোমবার) জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও নানাবিধ প্রেক্ষাপট বিবেচনা করে আমরা একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। আগামী ২২ ডিসেম্বর ভোটগ্রহণ করা হবে। এবং একই দিনে ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে। 

তফসিল ঘোষণা করে অধ্যাপক ড. মোস্তফা হাসান তফসিল বিবরণীতে বলেন, ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯ ও ১১ নভেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ বুধবার ১২ নভেম্বর, এছাড়া ১৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বর মনোনয়ন বিতরণ চলবে। এবং ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়ন দাখিল করা যাবে। মনোনয়ন পত্র বাছাই করে ১৯ ও ২০ নভেম্বর সম্পন্ন করে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৩ নভেম্বর রবিবার। পরবর্তীতে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ২৪ নভেম্বর থেকে ২৬ নভেম্বর। 

এ ছাড়া প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে ২৭ ও ৩০ নভেম্বর। পরবর্তীতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৩ ডিসেম্বর বুধবার। এরপর মনোনয়নপত্র প্রত্যাহার ৪, ৭ ও ৮ ডিসেম্বর। প্রত্যাখ্যানকৃত প্রার্থী তালিকা প্রকাশ ৯ ডিসেম্বর। এবং প্রার্থীদের প্রচারণা ৯ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর। সবশেষে ভোট গ্রহণ ও ফল ঘোষণা করা হবে ২২ ডিসেম্বর। 

আরপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
তরুণদের নিয়ে ভবিষ্যৎ দেশ গড়বো : আমীর খসরু Feb 06, 2026
img
শেষ দফার শুটিংয়ে ব্যস্ত আলফা দল Feb 06, 2026
img
নতুন ছবিতে এক ফ্রেমে আল্লু অর্জুন-রাশমিকা Feb 06, 2026
img
মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও- দিনাজপুর Feb 06, 2026
img
চশমা লুকে নজর কাড়লেন মৃণাল Feb 06, 2026
img
দিশাকে ঘিরে জল্পনায় নতুন মোড় Feb 06, 2026
img
চশমায় নতুন লুকে মুগ্ধতা ছড়াল ম্রুণাল ঠাকুর Feb 06, 2026
img
গুঞ্জনে ইতি টানলেন ম্রুণাল Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ Feb 06, 2026
img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন আহমদ Feb 06, 2026
img
আমি অবাক হয়েছি জামায়াত হিজড়াদের নিয়েও পলিসি করেছে : মোনামী Feb 06, 2026
img
নারী চরিত্রেই গল্পের প্রাণ খোঁজেন সন্দীপ রেড্ডি Feb 06, 2026
img
বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণা, ৬ সরকারি কর্মকর্তাকে শোকজ Feb 06, 2026
img
এবার ২ জামায়াত প্রার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ Feb 06, 2026
img
ও’ রোমিওর ক্লাইম্যাক্সে তীব্র দ্বন্দ্বের ঝলক Feb 06, 2026
img
গুলশানে এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ Feb 06, 2026
img
আওয়ামী লীগের দায়িত্ব কীভাবে নেন নুর-প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর Feb 06, 2026
img
কুষ্টিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১১ Feb 06, 2026
img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026