অবসরে যাচ্ছেন মার্কিন ইতিহাসের প্রথম নারী স্পিকার

মার্কিন রাজনীতির অন্যতম প্রভাবশালী নারী নেত্রী ন্যান্সি পেলোসি যুক্তরাষ্ট্রের কংগ্রেস থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রকাশিত এক ভিডিও বার্তায় ক্যালিফোর্নিয়ার এই ডেমোক্র্যাট নেত্রী জানান, ২০২৭ সালের জানুয়ারিতে তার মেয়াদ শেষ হলে তিনি আর পুনর্নির্বাচনে অংশ নেবেন না।

৮৫ বছর বয়সি পেলোসি ছিলেন মার্কিন ইতিহাসের প্রথম নারী স্পিকার। তিনি ২০০৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট দলকে নেতৃত্ব দিয়েছেন। এবার চার দশকের বেশি সময়ের রাজনৈতিক জীবন শেষে মার্কিন রাজনীতিতে এক ঐতিহাসিক অধ্যায়ের অবসান ঘটাচ্ছেন তিনি।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা ইতিহাস গড়েছি, অগ্রগতি অর্জন করেছি। এখন আমাদের গণতন্ত্রকে শক্তিশালী রাখতে সক্রিয় থাকতে হবে।’

১৯৮৭ সালে সান ফ্রান্সিসকো থেকে প্রথমবার কংগ্রেসে নির্বাচিত হন ন্যান্সি পেলোসি। ২০০৭ সালে প্রথমবার নারী স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরে ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত আবারও সেই দায়িত্ব পালন করেন। স্পিকার পদটি মার্কিন সংবিধানে উল্লেখিত একমাত্র কংগ্রেসীয় পদ, যা ভাইস প্রেসিডেন্টের পর প্রেসিডেন্টের উত্তরাধিকারের কাতারে দ্বিতীয় স্থানে।

দীর্ঘ রাজনৈতিক জীবনে পেলোসি বিভিন্ন প্রেসিডেন্টের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বারাক ওবামার স্বাস্থ্যসেবা আইন পাসে, জো বাইডেনের অবকাঠামো ও জলবায়ু সংক্রান্ত বিল অনুমোদনে তিনি মুখ্য ভূমিকা পালন করেছিলেন। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির সময় তিনি কট্টরবিরোধী অবস্থান নেন এবং ২০১৯ সালে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করেন।

স্পিকার পদ থেকে সরে গেলেও পেলোসি বরাবরই রাজনীতিতে প্রভাবশালী ছিলেন। সম্প্রতি তিনি ক্যালিফোর্নিয়ায় প্রস্তাব পাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যা ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের কয়েকটি আসন জয়ের সম্ভাবনা বাড়াতে সাহায্য করবে।

সূত্র- বিবিসি

আরপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
দিশার সঙ্গে তলবিন্দরের ভিডিয়ো বিক্রি হচ্ছে হাজার হাজার টাকায়? Feb 06, 2026
img
ইরানের স্বার্থরক্ষায় চীনের সমর্থন Feb 06, 2026
ঢাকা ১৯ আসনে ভোটের দৌ'ড়ে কে এগিয়ে Feb 06, 2026
img
রংপুরে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ২, আহত ৬ Feb 06, 2026
img
নারীর মর্যাদা ও নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না : জামায়াত আমির Feb 06, 2026
img
পাকিস্তানে সেনাবাহিনীর সপ্তাহব্যাপী অভিযানে প্রাণ গেল ২১৬ সন্ত্রাসীর Feb 06, 2026
img
যমুনার কাছে আসা আন্দোলনকারীদের ওপর চড়াও হতে নির্দেশ ডিএমপি কমিশনারের Feb 06, 2026
img
৯ম পে স্কেল দাবিতে যমুনার সামনে সংঘর্ষ, আহত ১৪ Feb 06, 2026
img
সমগ্র বাংলাদেশ আমার বাড়ি : জামায়াতের আমির Feb 06, 2026
img
গায়ের রং নিয়ে কটাক্ষ, থামেননি অভিনেত্রী ঈশানী Feb 06, 2026
img
ধর্মান্ধতায় নয়, ধর্মীয় সহনশীলতায় বিশ্বাস করে বিএনপি: সালাহউদ্দিন Feb 06, 2026
img
‘আন্তরিকতা’ নিয়েই আলোচনায় বসছে ইরান: আরাঘচি Feb 06, 2026
img
সংসদে গিয়ে ‘নো সার্ভিস, নো বিল’ নীতির পক্ষে আইন প্রস্তাব আনবো: ডা. তাসনিম জারা Feb 06, 2026
img
দেড় কোটি টাকার আয়কর জরিমানা বহাল, মাদ্রাজ হাইকোর্টে ধাক্কা খেলেন অভিনেতা বিজয় Feb 06, 2026
img
কম্বলের বিনিময়ে ‘ভোট’ প্রার্থনা, মাগুরায় জামায়াত নেতাসহ আটক ৫ Feb 06, 2026
img
আগাম নির্বাচনের আগে ট্রাম্পের পূর্ণ সমর্থন পেলেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি Feb 06, 2026
img
ওমানে ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা শুরু Feb 06, 2026
img
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি Feb 06, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছেন আতহার আলী খান Feb 06, 2026
img
খাগড়াছড়িতে ১৮৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, ৩টিতে সরঞ্জাম যাবে হেলিকপ্টারে Feb 06, 2026