পাকিস্তান সব সময় বন্ধুর মতো পাশে থাকে: ইরানের স্পিকার

আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েলের সঙ্গে দীর্ঘ উত্তেজনার মাঝে মিত্র পাকিস্তানের ভূয়সী প্রশংসা করেছে ইরান। বৃহস্পতিবার ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবফ দেশটির প্রশংসা করে বলেছেন, পাকিস্তান এমন এক বন্ধু, যে সব সময় পাশে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি।

পাকিস্তানে কলিবাফের সরকারি সফরের সময় তিনি জাতীয় সংসদের স্পিকার ও সিনেটের চেয়ারম্যানসহ দেশটির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ইরানের স্পিকারের তিন দিনের এই সফরের লক্ষ্য ছিল ইরান ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে অর্থনৈতিক ও সংসদীয় সহযোগিতা জোরদার করা। যা তেহরান-ইসলামাবাদ সম্পর্কের এক নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার আয়াজ সাদিকের সঙ্গে সাক্ষাতে কলিবাফ ইসলামাবাদ সফরে সন্তোষ প্রকাশ করেন এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের জনগণের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এই সমর্থন দুই জাতির গভীর বন্ধুত্বের প্রতিফলন এবং সংসদীয় সহযোগিতা আরও বাড়ানো জরুরি।

কলিবাফ বলেন, ইরানের ওপর সাম্প্রতিক ইসরায়েলি হামলার জবাবে তেহরানের প্রতিক্রিয়া ছিল এই দখলদার ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে তাদের সবচেয়ে বড় আঘাত। তিনি বলেন, ইরান ও পাকিস্তানের নানা ক্ষেত্রে অভিন্ন স্বার্থ রয়েছে এবং দুই দেশকে ইসরায়েলি আগ্রাসন ও তার মিত্রদের মোকাবিলায় ঘনিষ্ঠভাবে সহযোগিতা করতে হবে। তেহরান ও ইসলামাবাদ রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিস্তৃত সহযোগিতা করতে পারে। আর এই সফরের অন্যতম লক্ষ্য হচ্ছে দুই দেশের বাণিজ্যিক লেনদেনের পরিমাণ বাড়ানো ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ করা।

আয়াজ সাদিক ইরানি জাতির বিজয়ের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, ইসরায়েলি শাসকগোষ্ঠী আমাদের দুই দেশের অভিন্ন শত্রু। ইরান ও পাকিস্তান এক জাতি, যারা দুই প্রান্তে বাস করে। তিনি বলেন, পাকিস্তানের পার্লামেন্টে ইরানের ওপর ইসরায়েলি আক্রমণের নিন্দায় একটি প্রস্তাব পাস হয়েছে।

সফরের অংশ হিসেবে কলিবাফ পাকিস্তানের সিনেট চেয়ারম্যান সাইয়্যেদ ইউসুফ রাজা গিলানির সঙ্গেও সাক্ষাৎ করেন। সেখানে তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি, সংসদীয় সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা করেন।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ক্লান্ত দেহে বাসায় ফিরি, পকেটে থাকে ভালোবাসার নীরব দলিল: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজ ঠেকানোর কার্ড দেন : সারোয়ার তুষার Feb 06, 2026
img

ওসমান হাদি হত্যা

জাতিসংঘকে তদন্তের ‘প্রস্তাব দেবে সরকার’ Feb 06, 2026
img
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নারায়ণগঞ্জে জামায়াত প্রার্থীকে জরিমানা Feb 06, 2026
img
ভোটের পর ভ্যালেন্টাইন উদযাপনের কথা জানালেন অপু বিশ্বাস Feb 06, 2026
img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026
img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026
img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026
img
ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর Feb 06, 2026
img

নারায়ণগঞ্জ-৪

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা Feb 06, 2026
img
বিএনপি ছাড়া উন্নয়ন পরিকল্পনা আর কেউ দেয়নি : হুমায়ুন কবির Feb 06, 2026
img
বিগ ব্যাশে ১৫ উইকেট নিয়েও সন্তুষ্ট নন রিশাদ, জানালেন কারণ Feb 06, 2026
img
পর্যটক ভিড় নিয়ন্ত্রণে জাপানের ঐতিহ্যবাহী ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল Feb 06, 2026
img
চাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫ Feb 05, 2026
img
জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি: রাশেদ খান Feb 05, 2026
img
যশোরে নারীকে হেনস্তার ঘটনায় ৭ জনকে তলব Feb 05, 2026
img
পুরো দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান Feb 05, 2026