© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়া আ.লীগের দায়িত্বে মজনু-রিপু

শেয়ার করুন:
বগুড়া আ.লীগের দায়িত্বে মজনু-রিপু
own-reporter-bogura
০৬:১৯ পিএম | ০৭ ডিসেম্বর, ২০১৯

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মজিবর রহমান মজনু এবং সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম তাদের নাম ঘোষণা করেন। শনিবার বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা কমিটির সহ-সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে মঞ্জুরুল আলম মোহন, সাগর কুমার রায় ও আসাদুর রহমান দুলু এবং অর্থ সম্পাদক মাসুদুর রহমান মিলন এর নামও ঘোষণা করে কেন্দ্রীয় এ নেতা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

 

টাইমস/টিএইচ

মন্তব্য করুন