© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বলিউডের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মৌনি রায়

শেয়ার করুন:
বলিউডের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মৌনি রায়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৭ পিএম | ০৭ নভেম্বর, ২০২৫
কাস্টিং কাউচ বা যৌন হেনস্তার ঘটনা বলিউডে নতুন নয়। বহু নায়িকাই কাস্টিং কাউচের অভিযোগ এনেছেন। এবার এই বিষয় নিয়ে নিজের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করলেন মৌনি রায়।

ক্যারিয়ারের শুরুর দিকে ইন্ডাস্ট্রিতে অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয়েছিল তাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মৌনী জানিয়েছেন, তার সঙ্গে যে ঘটনা ঘটেছিল তাকে কাস্টিং কাউচ বলা যায় না ঠিকই, তবে একবার অস্বস্তিতে পড়তে হয়েছিল নায়িকাকে।

স্পাইস ইট আপ-এ অপূর্ব মুখিজার সঙ্গে কথোপকথনে, অভিনেত্রী শেয়ার করেছেন মাত্র ২১ বছর বয়সে মর্মান্তিক দুর্ব্যবহারের মুখোমুখি হয়েছিলেন তিনি।

মৌনি রায়কে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কখনো কাস্টিং কাউচের মুখোমুখি হয়েছেন কিনা বা বলিউডে কেউ কখনো তার সঙ্গে খারাপ আচরণ করেছেন কিনা, তখন মৌনি বলেছিলেন, ‘কখনো কাস্টিং কাউচের মুখোমুখি হইনি তবে খারাপ আচরণ করা হয়েছিল। আমার বয়স ছিল ২১-২২ বছর এবং আমি কারো অফিসে গিয়েছিলাম যেখানে অফিসের ভিতরে লোকজন ছিল যেখানে দৃশ্যের বর্ণনা দেওয়া হচ্ছিল।

মৌনী বলেন, ‘এক বিজ্ঞাপনের শুটের জন্য আমাকে একটা দৃশ্য বোঝাচ্ছিলেন ওই পরিচালক, যেখানে নায়িকা সুইমিংপুলের পানিতে ডুবে যাচ্ছিল। তাঁকে নায়ক বাঁচাতে গিয়ে মাউথ টু মাউথ রেসকিউ ব্রেথ দেওয়ার দৃশ্য ছিল।

সেই দৃশ্য বোঝাতে গিয়ে সত্যি সত্যিই আমাকে মাটিতে ফেলে আমার মুখে মুখ ঢুকিয়ে দিয়েছিলেন। পুরো ঘটনায় ঘেন্না লেগেছিল আমার। কাঁদতে শুরু করেছিলাম। আজও যখন সেদিনের কথা মনে পড়ে, বিরক্ত লাগে খুব।’এটি সত্যিই আমাকে সত্যিই দীর্ঘ সময়ের জন্য ক্ষতবিক্ষত করেছিল।’

‘কিউ কি সাস ভি কাভি বহুতি’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন মৌনি রায়। তবে তিনি সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেন ‘মহাদেব’ সিরিয়ালের মাধ্যমে। পর্বর্তীতে ‘নাগিন’ সিরিয়াল তার খ্যাতি শিখরে পৌঁছে দেয়।

২০১৮ সালে অক্ষয় কুমারের সঙ্গে ‘গোল্ড’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন এবং পরে রোমিও আকবর ওয়াল্টার, মেড ইন চায়না এবং ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবায় কাজ করেছেন।

আগামীতে তাকে হ্যায় ‘জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ ছবিতে দেখা যাবে। ডেভিড ধাওয়ান পরিচালিত এই ছবিতে পূজা হেগড়ে এবং মৃণাল ঠাকুরও অভিনয় করেছেন। ছবিটি আগামী বছর মুক্তি পাবে।

এমআর/টিকে  

মন্তব্য করুন